০৫:১০ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশে বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন। তিনি বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এসব কথা উল্লেখ করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আইনশৃঙ্খলার নাজেহাল দশা, পুরোনো ফ্যাসিবাদী কাঠামোর রাজনীতি অব্যাহত থাকলে সবাইকে এর ভুক্তভোগী হতে হবে। এর জ্বলন্ত উদাহরণ নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন এমপির রাজনীতিও তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।’
তিনি বলেন, ক্ষমতাসীনদের ধারণা, পুরোনো কাঠামো তাদের সুরক্ষা দেবে। তবে এ কাঠামো শুধুমাত্র বিরোধী দলকে দুর্বল করা ও নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। অতীত ইতিহাস থেকে এটা স্পষ্ট, এই সিস্টেম কাউকে রেহাই দেবে না। সাধারণ মানুষ কিংবা বিরোধী দল, কেউই মুক্তি পাবে না। সরকারি দলের রাজনীতি করেও মুক্তি মিলবে না।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
নাহিদ ইসলাম আরও বলেন, এজন্য তারা এমন একটি ব্যবস্থা চান, যেখানে দেশের সব মানুষ নিরাপদ থাকবে এবং পূর্ণ নাগরিক ও মানবাধিকার ভোগ করবে। রাষ্ট্র মুস্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত হবে না। নেতারা কর্মীদের ভৃত্য মনে করবে না এবং কর্মীর লাশের মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ করবে না।
শাকিল ইসলাম ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ১২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েছেন। এত লম্বা সময়েও প্রশাসনের নড়াচড়া ছিল না। অথচ মৃত্যুর পর তড়িগড়ি করে এমপির ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে এমপি মহোদয় কীভাবে দায় এড়াবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারাদেশে বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারী ভুক্তভোগী হচ্ছেন। ক্ষমতাসীন দলের রাজনীতি করেও তারা প্রতিকার পান না। বিদেশ থেকে আসা এমপি-মন্ত্রীর স্বজনদের কাছে তাদের ত্যাগের কোনো দাম নেই।
নাহিদ ইসলাম বলেন, তারা শক্তিশালী ইনস্টিটিউশন, নিরপেক্ষ বাহিনী এবং স্বাধীন বিচারব্যবস্থার কথা বলেন। ভাইরাল হওয়ার আগেই রাষ্ট্রের বাহিনী নাগরিকদের ইনসাফ নিশ্চিত করবে। অপরাধীর ক্ষমতা এবং ভুক্তভোগীর অবস্থান কখনো বিবেচিত হবে না।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তিনি শাকিল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তিনি দোয়া করেছেন, আল্লাহ যেন তার সব অপরাধ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিম (Country Policy and Information Team - CPIT) ইউকে হোম অফিসের (Home Office)-এর অধীনে একটি বিশেষ বিভাগ। এই টিম বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক, আইনগত এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তথ্য নথি তৈরি করে, যেগুলোকে কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন নোটস (Country Policy and Information Notes - CPIN) বলা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন