০২:০৯ পি.এম
বিরতির পর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা পরিচালক এমডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
পরিচালক নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বড় ভাইকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪
বাপ্পারাজের সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজের কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন।
আমরাও আনন্দিত যে তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হচ্ছেন।’
‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে। এই মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির যাত্রা শুরু হয়।
আরও পড়ুন: বাচসাসের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল নির্বাচিত
বাপ্পারাজের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করবেন টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকার।
এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা এবং আরও অনেক পরিচিত মুখকে।
আরও পড়ুন: জিটিএ ৬-এর রেডিয়োয় বেজে উঠল বাংলা গান! ৪৪ বছর পরে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’ আলোচনায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন