১০:৪২ এম
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি নতুন সুযোগ দেওয়া হয়েছে। তাদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ থেকে ১৬ জুনের মধ্যে ফরম পূরণ করতে পারবেন।
সোমবার (০১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত বাড়ানো হলো। এছাড়া, ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের জন্য সর্বশেষ তারিখ ১৬ জুন নির্ধারণ করা হলো।
উক্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন