০৫:৩১ পি.এম
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে গুগলের নতুন মডেল জেমিনি ৪ নিওন নিয়ে ব্যবহারকারীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। মডেলটির ব্যবহার বৃদ্ধির তথ্য প্রকাশিত হওয়ার পর স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক গুগলের কাজের প্রশংসা করেছেন।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানিয়েছেন, জেমিনি ৪ নিওন চালুর প্রথম দিনেই তাদের পেইড এপিআই ব্যবহারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিকে, গুগলের এআইভিত্তিক কোডিং প্ল্যাটফর্ম অ্যান্টিগ্র্যাভিটির দৈনিক টোকেন ব্যবহারের পরিমাণ আগের আর্গন মডেল চালুর সময়ের তুলনায় ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, এআই সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটির প্রধান নির্বাহী অরবিন্দ শ্রীনিবাস জানিয়েছেন, তাদের প্ল্যাটফর্মে প্রতিদিন ১২০ বিলিয়নের বেশি টোকেন ব্যবহার হচ্ছে। তিনি আরও জানান, তিন দিনের ব্যবধানে দৈনিক ব্যবহার দ্বিগুণ হয়ে গেছে।
আরও পড়ুন: কিউসিওয়াইয়ের ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ
গুগলের নতুন মডেল সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইলন মাস্ক প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ‘গুগলের চমৎকার কাজ।’
জেমিনি ৪ নিওনকে জটিল ও একাধিক ধাপের কাজ সম্পন্ন করার জন্য তৈরি করা হয়েছে। সফটওয়্যার প্রকৌশল, গবেষণা, বিজ্ঞান ও ব্যবসাসংক্রান্ত কাজে মডেলটি ব্যবহার করা যাবে। এতে ১০ লাখ টোকেনের কনটেক্সট উইন্ডো রয়েছে, যা দীর্ঘ নির্দেশনা ও বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে সহায়তা করে।
গুগলের এআই মডেলটি জেমিনি এপিআই, গুগল এআই স্টুডিও এবং অ্যান্টিগ্র্যাভিটির মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। এছাড়া নির্দিষ্ট সাবস্ক্রিপশন পরিকল্পনার আওতায় জেমিনি অ্যাপ ও ব্যবসায়িক সেবাতেও এটি পাওয়া যাচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ইন্ডিয়া টুডে।
আরও পড়ুন: ব্র্যাক এনজিওতে চাকরি: একাধিক সুবিধা ও যোগ্যতার বিস্তারিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন