প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল-ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন এই নীতিমালার আওতায়, ভর্তির আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ থাকতে হবে। তবে, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এই নীতিমালাটি প্রকাশ করে।
নীতিমালার নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিতভাবে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়গুলোর মধ্যে অন্তত একটি থাকতে হবে। জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড অর্জন করতে হবে।
সাধারণ আসনে আবেদন করার জন্য শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে, বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনে বিদেশিরা আবেদন করতে পারবেন। বিদেশি আবেদনকারীদের জন্যও এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫-এর স্কেলে মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ থাকতে হবে।
যেসব দেশের এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় না, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল বিবেচনায় নেওয়া হবে।
বিএমডিসি জানায়, দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন