০৫:১৭ পি.এম
রাজধানীর উত্তরার আজমপুরে ট্রেনের ধাক্কায় ৫৫ বছর বয়সী এক দিনমজুর নারী নিহত হয়েছেন, যিনি শাহনাজ নামে পরিচিত।
সোমবার রাত আনুমানিক ৮টার সময় ঘটনার সূত্রপাত ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান রেলওয়ে থানার পুলিশ কনস্টেবল সুন্দর আলী। এরপর তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: জাতীয় সংসদে সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ উত্থাপন
শাহনাজ বেগম জামালপুর মাদারগঞ্জ উপজেলার মৃত মিলন মিয়ার স্ত্রী ছিলেন। বর্তমানে টঙ্গী রেলগেট এলাকায় বসবাস করতেন।
নিহতের ছেলে সুজন সংবাদ পেয়ে হাসপাতালে এসে তার মায়ের মরদেহ পেয়েছেন।
তিনি জানান, তার মা শাহনাজ বেগম দিনমজুরের কাজ করতেন। উত্তরা আজমপুরে ডালাইয়ের কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় তিনি দু'দিক থেকে আসা দুটি ট্রেনের মাঝে পড়ে যান। এ সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
আরও পড়ুন: মির্জাপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন