০২:৩৭ পি.এম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে।
নিহত মিম আক্তার (১৮) মশিপুর গ্রামের আব্দুল আলিমের মেয়ে। গ্রেপ্তারকৃত স্বামী মো. রাসেল (২০) একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আরও পড়ুন: রংপুরে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এনসিপির মোটরসাইকেল শোডাউন
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'মিম আক্তার ও রাসেলের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। দেড় বছর আগে তাদের বিয়ে হয় পরিবারিকভাবে।'
তিনি বলেন, 'কিছুদিন থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ-বিবাদ চলছিল। বৃহস্পতিবার রাত ৯টার সময় রাসেল তার স্ত্রীকে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করে।'
তিনি আরো জানান, 'সংবাদ পাওয়ার পর রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং রাসেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাসেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।'
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই এর ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সহযোগিতায় ঢাকা থেকে ডাকাত সর্দারসহ ২ ডাকাত গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন