প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত এই জেলায় মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ৮ হাজার ৩১৫ জনে পৌঁছেছে।
রোববার (২২ নভেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনটি রাতে নিশ্চিত হওয়া যায়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বর্তমানে উভয় হাসপাতালে মোট ১০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল দুটি থেকে ২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট ৮ হাজার ৫৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ফরিদপুর জেলার ৩৭ জন এবং অন্যান্য জেলার ১১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন