০৪:৩৪ পি.এম
শেষ মুহূর্তের অনুশীলনে সতীর্থদের সঙ্গে লামিনে ইয়ামাল।
বর্তমানে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অনুপস্থিত ইতালি। ২০১৪ বিশ্বকাপের পর থেকে আর কখনোই ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার সুযোগ পায়নি এই ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: স্পিকার: রাজনীতি সঠিক হলে দেশও সঠিক হবে
যদিও ফিফার টুর্নামেন্টিতে তারা অনুপস্থিত, তবে তারা এখনো প্রাসঙ্গিক।
এই প্রাসঙ্গিকতার মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বর্তমানে সর্বাধিক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ইতালির দখলে। এবার স্পেনের সামনে রয়েছে এই কীর্তি ছোঁয়ার সুযোগ। এর জন্য তাদের প্রয়োজন একটি জয়।
আজ রাতে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল জিতে ফেলতে পারলে তাই এক ঢিলে দুই পাখি মারার সুযোগ পাবে স্পেন। সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করার সঙ্গে সঙ্গে কাঁখিক্ষিত ফাইনালের টিকিটও তাদের হাতে আসবে। বর্তমানে ৩৭ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ডটা নিজেদের দখলে রেখেছে ইতালি।
২০১৮ সালের ১ অক্টোবর থেকে শুরু করে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত ইতালি কোনো ম্যাচ হারেনি।
আরও পড়ুন: প্যাট কামিন্স স্ত্রীর সঙ্গে প্রকাশ্যে কথা-কাটাকাটিতে জড়ালেন
অন্যদিকে, ২০২৪ সালের ২৬ মার্চ থেকে শুরু করে বর্তমানে ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে স্পেন। ইতালির পাশে বসতে হলে আজ ফ্রান্সকে হারানো অপরিহার্য ২০১০ বিশ্বকাপজয়ীদের জন্য। এবং যদি তারা সেটা করতে সক্ষম হয়, তাহলে ১৬ বছর পর তারা বিশ্বকাপের ফাইনালে উঠার সুযোগ পাবে।
এছাড়া ইতালির রেকর্ড স্পর্শ করার সুযোগ আগে আর্জেন্টিনার ছিল। তবে তারা ইতালির ঘাড়ে নিশ্বাস ফেললেও ৪ বারের বিশ্বকাপজয়ীদের কাতারে বসতে পারেনি আলবিসেলেস্তারা।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা শেষ হয় লিওনেল মেসিদের।
আরও পড়ুন: কাজে যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন