০৭:৫০ পি.এম
নগরীর অন্যতম শীর্ষ ইয়াবা সরবরাহকারী মাসুদ রানা টিটু’কে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের নির্দেশে এবং ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে, এসআই প্রণয় কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে একটি ডিবি টিম রোববার রাত সাড়ে ১১টায় নগরীর মুন্সিপাড়া এলাকা থেকে টিটুকে গ্রেফতার করেছে।
ডিবি পুলিশ টিটুর কাছ থেকে ১০ গ্রাম হেরোইন এবং ১৫০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটও জব্দ করেছে। টিটু নগরীর মুন্সিপাড়ার খলিলুর রহমান খাত্তুর ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে একের পর এক আর্থিক প্রতারণার অভিযোগ, ক্যাব নেতার বিরুদ্ধে নতুন চেক ডিজঅনার মামলা
আজ বিকেলে, ডিবি ডিসি সনাতন চক্রবর্তী বাসস’কে জানান, দীর্ঘদিনের প্রচেষ্টা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবশেষে টিটুকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। টিটুর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ১২টিরও বেশি মাদক মামলা এবং বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টিটু দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন এনে রংপুর নগরীতে পাইকারিভাবে বিক্রি করতো।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট আইনে টিটুর বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে টিটুকে রংপুরের একটি আদালতে হাজির করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুধের কৌটায় শক্তিশালী আইইডি বোমা উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন