ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

সিলেটে ট্রিপল মার্ডার; নিহত দম্পতির সন্তানেরা যে দাবি জানালেন


সিলেটে ট্রিপল মার্ডার; নিহত দম্পতির সন্তানেরা যে দাবি জানালেন

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটনের জন্য, জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবি করেছেন নিহত এমএ সাত্তার ও সুরাইয়া বেগমের সন্তানরা। তারা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার সকালে, রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তারা এসব দাবি তুলে ধরেন। গত ১২ আগস্ট ওই বাসায় আওয়ামী লীগ নেতা ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এমএ সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা খুন হন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার। এ সময় তাঁর তিন বোন তাহমিনা, সেলিনা এবং তারানা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাঘাটায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও সুষ্ঠুভাবে মামলার তদন্ত শেষ করার আহ্বান জানান। তারা একই সঙ্গে চান যে, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রভাবশালী কেউ যেন পার পেয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করেন।

আরিফ ইফতেখার সংবাদ সম্মেলনে বলেন, ‘পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে মামলা সিআইডির কাছে হস্তান্তরের আহ্বান জানাচ্ছি।’ প্রসঙ্গত, গত ১২ আগস্ট সকালে রায়নগর এলাকায় মিতালী ১১১ নম্বর বাসায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত এমএ সাত্তার ও সুরাইয়া দম্পতির চার সন্তানের মধ্যে দুই সন্তান লন্ডন এবং দুই সন্তান আমেরিকায় বসবাস করছেন।

ঘটনার দিন বিকেলে রায়নগর রাজবাড়ি এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা বাবুল মিয়াকে (৪০) আটক করে পুলিশ। পরে রবিবার তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

আরও পড়ুন: কাউখালীতে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য একটি তিন দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ, সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

মেডিকেল সেন্টার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর সার্বিক তত্ত্বাবধানে এবং 'বাঁধন' বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের সহযোগিতায় ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত এই বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাঁধন প্রতি বছরই শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষার এই মানবিক আয়োজন করে থাকে, যা অত্যন্ত প্রশংসনীয়। রক্তের গ্রুপ জানা সবার জন্যই অত্যন্ত জরুরি। উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি একটি সমৃদ্ধ ডাটাবেস তৈরি হচ্ছে, যা জরুরি প্রয়োজনে কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই নয়, সাধারণ ও দরিদ্র রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) प्रফেসर ড. মোঃ জাহিদ হোসেন, মার্কেটিং বিভাগের প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. এম শাহরিয়ারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে মুসা হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


গাজীপুরে মুসা হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডাদেশ

গাজীপুরে এক হত্যা মামলায় আদালত একটি আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহির উদ্দিন, যিনি মহর নামেও পরিচিত, কুড়িগ্রামের রৌমারী থানার কোনাটিপাড়া এলাকার বাসিন্দা।

মামলার নথিতে থাকা অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৬ জুন রাতে মুসা আহম্মেদ রাফিকে হত্যা করা হয়। পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়। এই ঘটনায় নিহতের পিতা কালিয়াকৈর থানায় অভিযোগ করেন। তদন্তের পর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নিম্নচাপ

উপকূলে ভারী বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


উপকূলে ভারী বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের কারণে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। এর ফলে কলাপাড়ার উপকূলীয় এলাকায় সোমবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জোয়ারের পানি ও টানা বৃষ্টির কারণে বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। প্রধান সড়কগুলোতে পানি জমে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বর্তমান আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুশ্চিন্তায় রয়েছেন মৎস্য ও সবজি চাষিরা। কৃষকরা জানাচ্ছেন, তাদের খেতে এই মুহূর্তে বর্ষাকালীন করোলা, ঢ্যাঁড়স, শসাসহ বিভিন্ন সবজি রয়েছে। গাছগুলো আজকাল কেবল বেড়ে উঠছে। আবার অনেক গাছে ফলনও ধরেছে। এই অবস্থায় আরো বেশি বৃষ্টি হলে গাছে পচন ধরার শঙ্কা দেখা দিতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার উপর দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানিয়েছেন, উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পূর্ণ করা সরকারের বড় সফলতা: আতিকুর রহমান রুমন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পূর্ণ করা সরকারের বড় সফলতা: আতিকুর রহমান রুমন

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও বিশৃঙ্খলার মাঝে বর্তমান সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ করা দেশ পরিচালনায় একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আজ সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এই কথা বলেন।

অতিরিক্ত প্রেস সচিব উল্লেখ করেন, 'আজকে বর্তমান সরকারের ১৮০ দিন পূর্ণ হলো। বিগত সরকার যে জঞ্জাল ও ভঙ্গুর অবস্থায় দেশকে রেখে গিয়েছিল, সেই পরিবেশের মধ্যেও বর্তমান সরকার যে স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হয়েছে- এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।'

মতবিনিময় সভাটি প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সঞ্চালনা করেন। সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

মন্ত্রী ও উপদেষ্টারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারি সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক এসএম আব্দুল আউয়াল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারি রাশেদ খান, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, প্রধানমন্ত্রীর স্ক্রিপট রাইটার মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারি প্রেস সচিব কেএম নাজমুল হক, আবদুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার এবং আশরোফা ইমদাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%