প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাইকোর্ট স্লিপার বাস চলাচলের নীতিমালা না করার নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা করার জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না এবং কেন রুল জারি করা হবে না, সে সম্পর্কে জানতে চেয়ে রুল জারি করেছে।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। তিনি উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট বলেছিল, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে অনুমতি দিয়েছে, সেগুলোই রাস্তায় চলাচল করতে পারবে। এই আদেশ বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন বেঞ্চ দিয়েছিল।
বিআরটিএর পক্ষে আদালতে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটি আবেদন জমা দিয়েছে, যাতে তারা স্লিপার বাস সড়কে চালানোর অনুমতি চেয়েছে।
তিনি আরও বলেন, "আমি আদালতে বলেছি সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৪০ অনুযায়ী, যদি কেউ টেকনিক্যাল স্পেসিফিকেশন ভায়োলেশন করে, তাহলে সেটি সেকশন ৮৪ অনুযায়ী পানিশেবল অফেন্স। এর সর্বোচ্চ শাস্তি ৩ বছর এবং ৩ লাখ টাকা জরিমানা।" তিনি উল্লেখ করেন, সেকশন ২৮ অনুযায়ী, সড়ক পরিবহন আইনে স্পষ্টভাবে বলা হয়েছে—রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।
আদালত জানিয়েছে, বিআরটিএ যেসব বাসের চলাচলে অনুমতি দিয়েছে, শুধুমাত্র সেগুলোই রাস্তায় চলাচল করতে পারবে। স্লিপার বাস চালানোর জন্য কোনো অনুমতি নেই। হাইকোর্টও স্লিপার বাসের জন্য অনুমতি দেয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন