০৫:৫৩ পি.এম
প্রশাসনের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই; তারা দেশের মানুষের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জিআরের চাল এবং ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এ বিষয়টি তুলে ধরেন।
ড. মঈন খান বলেন, বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা, এবং সেই নীতির বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের কাজ নয় নীতি নির্ধারণ করা।
আরও পড়ুন: এমপি বীথিকার দাবি: রামগতি-কমলনগরের ৭০টি অবৈধ ইটভাটা বন্ধ হোক
তিনি আরো উল্লেখ করেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই অর্থ দিয়ে দেশের মানুষের উন্নয়ন সম্ভব ছিল।
অনুষ্ঠানের শেষে, ড. মঈন খান শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে জিআরের চাল, ঢেউটিনের অনুদান এবং গৃহমঞ্জুরি বাবদ নগদ অর্থ বিতরণ করেন।
এ লক্ষ্যে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, এবং পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন