ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ইউক্রেন যুদ্ধে রুশ কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান


ইউক্রেন যুদ্ধে রুশ কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রয়োগ করা সামরিক কৌশল এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে ইরান।

আকাশ প্রতিরক্ষাকে বিভ্রান্ত করতে কোনো একক অস্ত্রের ওপর নির্ভর না করে একসঙ্গে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে সমন্বিত আক্রমণ চালাচ্ছে তেহরান।

মূলত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়ানো এবং ব্যয়বহুল ‘প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর’ ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত শেষ করে দেওয়াই এই কৌশলের মূল লক্ষ্য। জর্ডানের তিনটি মার্কিন ঘাঁটিতে টানা পাঁচ দিন ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঢেউ পাঠায় ইরান।

আরও পড়ুন: আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, মাথা চাড়া দিয়ে উঠতে না পারে

এর মধ্যে এমন কিছু ক্ষেপণাস্ত্র ছিল, যা আকাশে হঠাৎ দিক পরিবর্তন করতে পারে। প্রথম চার দিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ হামলা ঠেকালেও ১৭ জুলাই একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে মার্কিন ঘাঁটির অস্থায়ী আবাসে আঘাত হানে।

এই হামলায় ৩ জন মার্কিন সেনা নিহত এবং শতাধিক আহত হন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রায় সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা গেলেও একটি ভেতরে ঢুকে পড়ে।

জানা গেছে, চলমান এই যুদ্ধে পেন্টাগন ইতোমধ্যে ১ হাজার ৫০০টিরও বেশি প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করে ফেলেছে এবং তাদের কাছে এখন ১ হাজার ৭০০টিরও কম মিসাইল অবশিষ্ট রয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক সেথ জি জোন্স জানান, ইউক্রেনে ব্যবহৃত রুশ কৌশল দিয়ে উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তাকে কঠিন করে তুলছে ইরান।

আরও পড়ুন: মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার

যুদ্ধের শুরুতে মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো মেরামত করে তারা আবারও আক্রমণ শুরু করেছে। এমনকি মাটির ৩০০ ফুটেরও বেশি গভীরে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এর মতো অতি সুরক্ষিত স্থানে নিজেদের পরমাণু সরঞ্জাম ও শীর্ষ নেতৃত্বকে নিরাপদ রেখে লড়াই চালিয়ে যাচ্ছে তেহরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে জানতে চাইল মস্কো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে জানতে চাইল মস্কো

রাশিয়ার মূল ভূখণ্ডের গভীরে বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে ইউক্রেন।

আর এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের গভীর সম্পৃক্ততা রয়েছে বলে মস্কোর ধারণা।

ইউক্রেনকে দেওয়া গোয়েন্দা তথ্যের পাশাপাশি এই হামলায় যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের সহায়তা করছে, সে সম্পর্কে ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিকভাবে জবাব চেয়েছে রাশিয়া।

শুক্রবার সম্প্রচারিত এক বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাছে লিখিতভাবে এসব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে।

তবে মার্কিন কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর প্রাপ্ত হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মূলত মস্কো ও কিয়েভের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার চেষ্টা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ফলস্বরূপ, ইউক্রেন নিয়ে কোনো শান্তি আলোচনা আর এগোয়নি।

লাভরভ এক বছরের আগে এক শীর্ষ সম্মেলনের কথা স্মরণ করিয়ে দেন।

তিনি জানান, ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি প্রস্তাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মেনে নিয়েছিলেন।

পুতিন তখন বলেছিলেন, কিছু বিষয়ে আপসের চাহিদা থাকলেও ট্রাম্পের প্রস্তাব তিনি গ্রহণ করছেন।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন চুক্তির অস্তিত্ব অস্বীকার করে জানান, চুক্তি হলে যুদ্ধ এতদিনে শেষ হয়ে যেত।

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ রিপোর্ট করেছেন, ট্রাম্পের দূতেরা নতুন কী প্রস্তাব নিয়ে আসেন, তা দেখতে পুতিন তাদের আবারও স্বাগত জানাতে প্রস্তুত।

বর্তমানে পঞ্চম বছরে গড়ানো এই যুদ্ধে ইউক্রেন এখনও পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে, যদিও রুশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের ইন্টারসেপ্টরের ঘাটতি রয়েছে।

তবে লাভরভ স্পষ্টভাবে জানিয়েছেন, কিয়েভকে দেওয়া পশ্চিমা সামরিক সরবরাহ ধ্বংস করতে মস্কো তাদের হামলা আরও জোরদার করতে প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু, অবহেলার অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু, অবহেলার অভিযোগে মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে নবনির্মিত সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে বাবুরাম দেবসিংহ (৩১) নামের এক রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু ঘটে। এই ঘটনায় অবহেলার অভিযোগ তুলে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের চাচা বুদ্ধ চরণ দেবসিংহ। এদিকে, অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলা তদন্তের পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ঘটনার এবং মামলার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা জামুড়ীতলী গ্রামে এই ঘটনার সূত্রপাত হয়।

মৃত বাবুরাম দেবসিংহ উপজেলা চিলাহাটি ইউনিয়নের বলরামপুর নিজধাম গ্রামের মৃত আর্যমোহন দেবসিংহের ছেলে ছিলেন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি শ্রমিক। এই ঘটনার ফলে গৌতম চন্দ্র রায় নামের এক শ্রমিক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর শ্রমিক ভাগ্য রায় সুস্থ বোধ করায় বাড়িতে ফিরে গেছেন।

মামলার এজাহারে অভিযুক্তরা হচ্ছেন, অমরখানা জামুড়ীতলী এলাকার বাসিন্দা ও শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাব্বি হোসেন (৩৮), বাবুল হোসেন (৪৪), জুয়েল ইসলাম (৩৩), বলরামপুর প্রগতিপাড়া এলাকার উত্তম রায় (২৮), অমরখানা জামুড়ীতলীর এলাকার লাভলী বেগম (৪২), রানা সরকার (২৬), সাইফুল ইসলাম (২৭), মজিবুল ইসলাম (৫৪)।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার সময় অভিযুক্ত রাব্বি ও উত্তম রায় বাবুরাম দেবসিংহকে নবনির্মিত সেপটিক ট্যাংক সংস্কারের কাজের জন্য ডেকে নিয়ে যান। সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন ধরে ঢাকনা দিয়ে বন্ধ থাকায় সেখানে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। অভিযোগ থেকে জানা যায়, যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থার অভাব এবং কোনো সতর্কতা না নিয়ে অবহেলা ও দায়সারাভাবে বাবুরামকে সেপটিক ট্যাংকের ভেতরে নামিয়ে দেওয়া হয়।

ট্যাংকে নামার পরপরই বাবুরাম বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। এই সময় অভিযুক্তরা বাবুরামকে উদ্ধার করতে কোনো ব্যবস্থা না করায় সময়ক্ষেপণ করেন। এর ফলে বাবুরাম সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। পরে অভিযুক্তরা বাবুরামের মৃতদেহ সেপটিক ট্যাংক থেকে বের করে একটি অটোভ্যানযোগে নিহতের গ্রামের বাড়ি বলরামপুর নিজধামে বাড়ির উঠানে রেখে পালিয়ে যান।

ঘটনার পরপরই দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য দেবীগঞ্জ থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার রাতেই, নিহতের চাচা ৮ জনের নাম উল্লেখ করে অবহেলার অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

নিহতের চাচা বুদ্ধ চরণ দেবসিংহ অভিযোগ করে জানান, বাড়ির মালিক ও সংশ্লিষ্টদের চরম অবহেলা এবং যথাসময়ে উদ্ধার না করার কারণেই রাজমিস্ত্রি বাবুরামের এই অকাল ও মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এদিকে, মামলার প্রধান আসামি ও শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাব্বি হোসেন দাবি করছেন যে, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি বলেছেন যে, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। একই সাথে বাড়ির মালিক নবির হোসেন বলেন, তিনি ঢাকায় ছিলেন। ঘটনার দিন শ্রমিকরা মূলত জানালার কাজ করতে এসেছিলেন। সেফটি ট্যাংকটি প্রায় দেড় মাস আগে নির্মাণ করা হয়। জানালার কাজ শেষে হেড মিস্ত্রী উত্তম রায়ের নির্দেশে শ্রমিকরা ট্যাংকের ভেতরে ঢোকেন। তিনি দাবি করেন, তাদের ট্যাংকের ভেতরে ঢুকতে বাধ্য করা হয়নি। তার মা তখন বাড়িতে একা ছিলেন। শ্রমিকদের ডাকাডাকি শুনে তিনি এগিয়ে গিয়ে তাদের অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

এদিকে, আরেক শ্রমিক ভাগ্য রায়ের সাথে কথা হয়। তিনি জানান, হেড মিস্ত্রি বাবুরাম ও গৌতমকে সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে বলেছিলেন। প্রথমে বাবুরাম, পরে গৌতম ভেতরে ঢোকেন। তাদের বের করতে তিনি ভেতরে ঢুকে পড়েন কিন্তু নিঃশ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে যান। পরে জ্ঞান ফিরলে তিনি দেখতে পান, তাকে অটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, বাবুরাম বা তারা এর আগে কখনো সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজ করেনি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে বলেন, মূলত অবহেলার অভিযোগ তুলে ঘটনাপ্রবাহের দিন গভীর রাতে মামলাটি দায়ের করেন নিহতের চাচা। এদিকে, এজাহারটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সাথে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে বিশেষ অজু ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে বিশেষ অজু ব্যবস্থা

মুসলিম যাত্রীদের নামাজের আগে অজু করার সুবিধা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ডালাস ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল ডি-এর পুরুষ ও নারীদের রেস্টরুমে আলাদা অজু স্টেশন স্থাপন করা হচ্ছে। এই প্রকল্পের ব্যয় প্রায় ৩ লাখ ডলার এবং এটি চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।

টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথি অনুসারে, প্রকল্পটি গত ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। টার্মিনাল ডি-এর কনকোর্স লেভেলে একটি পুরুষদের রেস্টরুমের জন্য একটি অজু স্টেশন এবং একটি নারীদের রেস্টরুমের জন্য আরেকটি অজু স্টেশন স্থাপন করা হবে।

বেসরকারি তহবিলের মাধ্যমে প্রকল্পের সমস্ত অর্থ আসছে। নির্মাণ ব্যয় প্রায় ৩ লাখ ডলার। পরিকল্পনার অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন অজু স্টেশনগুলোর কাজ সম্পন্ন হবে।

ইসলামে নামাজের আগে অজু করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধান। অজু করার সময় মুখ, হাত ও শরীরের নির্দিষ্ট অংশ পানি দিয়ে ধোয়া হয়। সাধারণ রেস্টরুমের উঁচু সিঙ্কে পা ধোয়া অনেক যাত্রীর জন্য অসুবিধাজনক। সেজন্য নিচু উচ্চতায় বিশেষভাবে তৈরি অজু স্টেশন ব্যবহার করা হয়।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় প্রয়োজন পূরণের পাশাপাশি নিরাপত্তা ও রেস্টরুমের অবকাঠামো রক্ষার বিষয়টিও নতুন ব্যবস্থা নেওয়ার পেছনে রয়েছে। সাধারণ সিঙ্কে পা ধোয়ার সময় মেঝেতে পানি পড়ে সেটি পিচ্ছিল হয়ে যেতে পারে। এর পাশাপাশি সিঙ্কের কাউন্টারের ওপর অতিরিক্ত চাপ পড়লে ক্ষতির ঝুঁকির সম্ভাবনাও থাকে। আলাদা অজু স্টেশন স্থাপন করলে এসব সমস্যা কমানো সম্ভব হবে।

ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর ব্যবস্থা একেবারেই নতুন নয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টার্মিনাল ডি-এর গেট ডি৪০-এর কাছে থাকা ইন্টারফেইথ চ্যাপেল ২০১৯ সালে নতুনভাবে চালুর সময় দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল। নতুন প্রকল্পে এবার সরাসরি টার্মিনাল ডি-এর সাধারণ পুরুষ ও নারীদের রেস্টরুমে আলাদা অজু স্টেশন যুক্ত হচ্ছে।

টার্মিনাল ডি মূলত ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনের ফ্লাইট ওঠানামা করে। ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম যাত্রীদের প্রতিদিন এই টার্মিনাল ব্যবহার করার সুযোগ থাকে।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এ ধরনের সুবিধা ডালাসে প্রথম নয়। শিকাগো ও'হেয়ারসহ কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজু করার বিশেষ ব্যবস্থা এবং বিভিন্ন ধর্মের মানুষের জন্য ইন্টারফেইথ প্রেয়ার স্পেস রয়েছে।

ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরেও দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের যাত্রী ও কর্মীদের জন্য ইন্টারফেইথ চ্যাপেল পরিচালিত হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষের জানান, টার্মিনাল ডি-এর চ্যাপেলে মুসলিমদের জুমার নামাজের ব্যবস্থাও রয়েছে।

নতুন অজু স্টেশন স্থাপনের পরিকল্পনা প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কেউ কেউ ধর্মীয় সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন, তবে অনেকেই এটিকে বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেখছেন।

সরকারি নথিতে প্রকল্পের পরিধি স্পষ্ট। টার্মিনাল ডি-এর বিদ্যমান রেস্টরুমে পুরুষ ও নারী যাত্রীদের জন্য দুটি আলাদা অজু স্টেশন যোগ করাই মূল কাজ। এর ফলে মুসলিম যাত্রীরা নামাজের আগে অজু করার জন্য সাধারণ সিঙ্ক ব্যবহারের পরিবর্তে নির্ধারিত জায়গা ব্যবহার করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের ১৪টি এতিমখানায় ২৮ লাখ ৮০ হাজার টাকার ক্যাপিটেশন গ্র্যান্ট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


নাটোরের ১৪টি এতিমখানায় ২৮ লাখ ৮০ হাজার টাকার ক্যাপিটেশন গ্র্যান্ট বিতরণ

নাটোর, ১৪ আগস্ট ২০২৬ : জেলার সিংড়া উপজেলার ১৪টি এতিমখানার নিবাসীদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৮ লাখ ৮০ হাজার টাকার ক্যাপিটেশন গ্র্যান্ট বিতরণ করা হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি গ্র্যান্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানা কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেন। এই অনুষ্ঠানের আয়োজন সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

ব্যারিস্টার ফারজানা শারমীন বলেন, বিগত মাফিয়া সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে উত্তরণের মাধ্যমে সরকার দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে জনমনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, বিগত মাফিয়া সরকার দেশকে পরনির্ভরশীল দেশে পরিণত করতে সব কিছুই করে গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদকের বিস্তার, দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপদান, শিক্ষার পরিবেশ ধ্বংস করার মাধ্যমে দেশের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রথমত আবর্জনাগুলো পরিষ্কার করতে হচ্ছে। এরপর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে তার বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচনের পরবর্তী ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। সুফল হিসেবে জনগণের জন্যে সুশাসন নিশ্চিত করা হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা, নাম বদলের সংস্কৃতি, প্রতিষ্ঠান দখলের মত নিন্দনীয় কাজ থেকে আমরা মুক্ত।

ফারজানা শারমীন বলেন, বিগত দুর্নীতিবাজ সরকারের কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের রাহুগ্রাস, গ্যাসের অভাবে বিদ্যুতের উৎপাদন কম হচ্ছে। জনজীবনে বিদ্যুতের দুর্ভোগ নিয়ে আমরা কাজ করছি। আমদানীকৃত জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভর না করে সৌর বিদ্যুতের সম্প্রসারণে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই নীতিমালার আলোকে, বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর ও টেকসই প্রযুক্তি নিয়ে কাজ করছি আমরা। আশা করি, সমস্যার স্থায়ী সমাধান হবে।

তিনি জানান, সরকারের অগ্রাধিকার কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। এই কার্ড প্রাপ্তির মাধ্যমে বাড়ির বয়োজ্যেষ্ঠ নারীর আর্থিক ও মানসিক স্বস্তির পাশাপাশি সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় আড়াই হাজার টাকা ব্যয়ের কারণে অর্থনীতির চাকাও গতিশীল হচ্ছে। ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রমে অনিয়মের কারণে সাতজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। পাইলটিং কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে দেশের ৫০৩টি উপজেলায় ফ্যামিলি কার্ড প্রবর্তনের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিত করার প্রক্রিয়া চলছে। এই কার্যক্রমে যেখানে অনিয়ম দেখা গেছে, সেখানেই কার্যক্রম স্থগিত করা হয়েছে। তথ্য সংগ্রহ করার পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষিত তথ্যের উপরে গণশুণানী অনুষ্ঠিত হবে। প্রয়োজনে তালিকা থেকে নাম বাদ যাবে বা নতুন নাম অন্তর্ভুক্ত হবে। দলমত নির্বিশেষে সব বয়োজ্যেষ্ঠ নারী ফ্যামিলি কার্ড পাবেন। এ ব্যাপারে কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী ও সিংড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%