১২:৩২ পি.এম
দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক নগদ সহায়তার হার বাড়িয়েছে। কাঁচামালের উৎপাদনের উৎসাহ এবং রপ্তানি প্রতিযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য নগদ সহায়তার হার পূর্বের ১ দশমিক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) গতকাল রবিবার বিষয়টি নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনটির মাধ্যমে, ৫ জুলাই জারি করা এফইপিডি প্রজ্ঞাপনকে সংশোধন করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে, ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ১.৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের (এফইপিডি-১) সার্কুলার নং ১৭-এর প্রেক্ষিতে এই সংশোধনীটি আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে প্রদত্ত নগদ সহায়তা বাড়ানো হয়েছে। বিশেষত, এটি তৈরি পোশাক (আরএমজি) খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তবে, এই সুবিধা পেতে রপ্তানিকারকদের কিছু শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে, বিজিএমইএ, বিকেএমইএ বা অন্যান্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্য রপ্তানিকারকদের দেশীয় উৎস থেকে কাঁচামাল—যেমন সুতা ও কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে।
এ ক্ষেত্রে পূর্বের প্রযোজ্য নির্দেশনা ২০০১ ও ২০০৩ সালের সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা সার্কুলারের বিধানসমূহ বহাল থাকবে।
আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন