১২:০০ এম
ইউরোপের দেশ পর্তুগালের সেতুবাল জেলার আলমেদায় একটি সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। রবিবার (৫ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরানের মৃত্যু ঘটে।
এর আগে ৪ জুলাই পর্তুগাল সময় রাত ৯টায় তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আলমেদা হাসপাতালে ভর্তি করেন। কামরানের অকাল মৃত্যুতে আলমেদা সহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত কামরান বাংলাদেশের সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের মৃত মতলব আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, কামরান সুন্নতি জীবনের জন্য ইউরোপের দেশ পর্তুগালে গিয়েছিলেন। তিনি চলতি বছর দেশে ফিরে গিয়ে বিয়ে করেছিলেন এবং হাতের মেহেদির রং মুছতে না মুছতেই তিন মাস আগে আবারও নিজ কর্মস্থলে ফিরে আসেন।
আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্থানীয় সময় ৪ জুলাই রাত ৯টায় তিনি কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি মারা যান।
নিহতের মরদেহ দেশে ফিরিয়ে নিতে কামরানের পরিবার পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি, কমিউনিটির নেতাকর্মী এবং পর্তুগালে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন