০৩:০৮ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়কে একটি বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানের একাধিক গাড়ি ভাঙচুর করেছে চাঁদাবাজরা।
প্রতিষ্ঠানটির দাবি, চাঁদার দাবি পূরণ না হওয়ায় এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। আর এবারও নাম উঠে এসেছে ২ মাস আগে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়া ফারুক ওরফে কাইল্লা ফারুকের নাম।
কুরিয়ার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: খালেদ ও তাহেরকে জাতীয় বীর হিসেবে উপস্থাপন: বামপন্থিদের জিয়া-বিদ্বেষ
বুধবার (১৭ জুন) রাত প্রায় ১১টা, কেরানীগঞ্জের ঘাটারচর বেসরকারি কুরিয়ার সার্ভিস স্টেড ফাস্টের ওয়্যার হাউসে প্রবেশ করে ১০-১২ জন ব্যক্তি। চাঁদা দাবি করে দেয় বিভিন্ন হুমকি। বিষয়টি নিষ্পত্তি করতে এক ঘণ্টা টাইম দেয় ওই ব্যক্তিরা। পুরো ঘটনার নেতৃত্ব দেন ফারুক ওরফে কাইল্লা ফারুক নামে এক চাঁদাবাজ।
এক ঘণ্টা পার হওয়ার পরপরই শুরু হয় তাণ্ডব। চাঁদা না পেয়ে বসিলা ব্রিজের ওপর প্রতিষ্ঠানটির ছয়টি গাড়ি ভাঙচুর করে কাইল্লা ফারুকের অনুসারিরা।
মোহাম্মদপুর জোন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, ঘটনার ২ মাস আগে বসিলায় একটি গ্যাসের দোকানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয় ফারুক। জামিনে মুক্ত হয়ে আবারও চাঁদাবাজি করছে সে।
এ দিকে বৃহস্পতিবার রাতে আদাবরের একটি মুরগির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দোকানির দাবি, লুট করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন। এ ঘটনায় আদাবর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্ত দোকানি।
আরও পড়ুন: মায়ের ওষুধ কিনে ফেরার পথে নিষিদ্ধ লীগের ককটেল হামলায় আহত শিক্ষার্থী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন