০১:৩৫ পি.এম
বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
একই সঙ্গে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য পৌঁছানো সংস্কার প্রস্তাবগুলো দ্রুত আইনে পরিণত করার দাবি তিনি জানান।
শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাইফুল হক।
আরও পড়ুন: বিমানবন্দরে বিশৃঙ্খলা: আখতারুজ্জামান মামলার প্রতিবেদন ১৫ ডিসেম্বর
তিনি বলেন, বিচার বিভাগে রাজনীতিকীকরণ বন্ধ করে একটি স্বাধীন, কার্যকর ও নিরপেক্ষ বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিএনপিসহ সব রাজনৈতিক শক্তির উচিত বিচার বিভাগকে এমনভাবে ঢেলে সাজানো, যেন ক্ষমতার পালাবদলের পর কোনো দলই বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে।
সাইফুল হক বলেন, বিগত সময়ে বিরোধী দলগুলো নানা ধরনের বিচারিক বৈষম্য ও অবিচারের শিকার হয়েছে। তাই বর্তমান সরকারের উচিত বিচার বিভাগের ওপর আরোপিত সব ধরনের প্রভাব ও নিয়ন্ত্রণের অবসান ঘটিয়ে বিচারকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা।
জুলাই সনদের প্রসঙ্গ তুলে সাইফুল হক বলেন, বর্তমান সরকার যে অঙ্গীকার করেছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো সংস্কার প্রস্তাবগুলো দ্রুত আইনে রূপ দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন: রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, মন্ত্রীকে নিরাপত্তার জন্য ভিন্ন পথে সরানো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন