০২:৫৫ এম
কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মেটা নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি। বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করেছে চীন। গুগল ম্যাপসে আপনার অবস্থান সঠিক আছে কি না যেভাবে বুঝবেন। আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খানের মন্তব্য
নতুন এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে, কোনো কিশোর ব্যবহারকারী যখন মেটার এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনে আত্মহত্যা বা আত্মক্ষতির সঙ্কেত প্রকাশ করবে, তখন সেই বিষয়টি আর শুধু ব্যক্তিগত চ্যাটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মেটা এই ব্যবস্থার মাধ্যমে অভিভাবকদের সতর্ক করার উদ্যোগ নিয়েছে। যদি ঝুঁকি গুরুতর মনে করা হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী জরুরি সেবার সঙ্গেও যোগাযোগ করা হতে পারে।
মেটা জানিয়েছে, তাদের এআই সিস্টেম কিশোরের কথোপকথনে আত্মহানি-সংক্রান্ত সংকেত শনাক্ত করলে প্রথমে সেটি মানব পর্যালোচনার মাধ্যমে যাবে। এরপর পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী অভিভাবকদের কাছে সতর্কবার্তা পাঠানো হবে।
কোনো বার্তার অর্থ পুরোপুরি নিশ্চিত না হলেও সম্ভাব্য ঝুঁকি এড়ানোর জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এর ফলে কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় সতর্কবার্তা যাওয়ার সুযোগ থাকলেও কিশোরদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: স্বাধীনতার ৫৫ বছরেও নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি
বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় ইনস্টাগ্রাম প্যারেন্টাল সুপারভিশন ব্যবহারকারী পরিবারগুলোর জন্য এই সুবিধা চালু করা হয়েছে। মেটার পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে এটি অন্যান্য দেশেও চালু হবে।
নতুন এই উদ্যোগ মেটার বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারিত রূপ। এর আগে ইনস্টাগ্রামে কিশোর ব্যবহারকারীরা বারবার আত্মহত্যা বা আত্মক্ষতি-সংক্রান্ত বিষয় খুঁজলে অভিভাবকদের সতর্ক করা হতো। এখন অভিভাবকরা গত সাত দিনে তাদের সন্তানের মেটা এআইয়ের সঙ্গে হওয়া আলোচনার বিষয় সম্পর্কেও ধারণা পেতে পারবেন।
এ ছাড়াও, কিশোরদের জন্য চালু থাকা সীমিত কনটেন্ট ব্যবস্থার আওতা বাড়িয়ে মেটা এআইয়ের ক্ষেত্রেও কার্যকর করা হচ্ছে। এর ফলে চ্যাটবট সংবেদনশীল বা অনুপযুক্ত কিছু অনুরোধের ক্ষেত্রে আরও নিয়ন্ত্রিতভাবে প্রতিক্রিয়া জানাতে পারবে।
মেটা আরও জানিয়েছে, কিশোর বা প্রাপ্তবয়স্ক—যে কোনো ব্যবহারকারীর কথোপকথনে যদি তাৎক্ষণিক আত্মহানির ঝুঁকি শনাক্ত করা হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তার সঙ্গে যোগাযোগ করা হতে পারে। এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রামে ঝুঁকিপূর্ণ পোস্ট শনাক্ত করতে যে ধরনের ব্যবস্থা নেয়া হতো, এখন সেসব সরঞ্জাম মেটা এআই চ্যাটেও যুক্ত করা হচ্ছে।
আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না আবিরের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন