০৩:১৯ পি.এম
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে এবং অপরাধ দমনের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ২৯ জনকে গ্রেফতার করেছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা জানা যায় যে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ জন, নিয়মিত ও পূর্বের মামলায় ৫ জন, বরিশাল মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ১৫ জন এবং অন্যান্য আইনে ২ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর-বিমানমন্ত্রী
মোট ২৯ জন অভিযুক্তকে অভিযানে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে যে, বিএমপি সম্প্রতি বলেছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন