০৩:১১ এম
রাজপথের অবরোধ প্রায় ১০ ঘণ্টা আন্দোলনের পর আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা তুলে নিয়ে আন্দোলন স্থগিত করেছে। তবে তারা শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা করেছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনকারীরা এই ঘোষণা দেন। তাদের সরে যাওয়ার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এর আগে গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। সেখান থেকে তারা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে যান। বিকেলে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী
এই সময়ে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু তারা অবস্থান চালিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ধ্যায় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হন, বলে আন্দোলনকারীরা অভিযোগ করেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফের বিক্ষোভ হয় এবং প্রধান গেট খুলে নেয়া হয়। পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা সেখানে আবারও জড়ো হন। এ সময় একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দাবি, বাস ভাঙচুরে জড়িতরা শিক্ষার্থী নন এবং এটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে।
আন্দোলনকারীরা দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।
রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে একজন আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তবে আজকের (মঙ্গলবার) আন্দোলন এখানেই স্থগিত করা হলো। পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: পুনাকের সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন