ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

শেরপুরে বিলের দুর্গন্ধ মুছে ছায়া-সুনিবিড় বনায়নের উদ্যোগ


শেরপুরে বিলের দুর্গন্ধ মুছে ছায়া-সুনিবিড় বনায়নের উদ্যোগ

শেরপুর পৌরসভা একটি সময় ধরে দুর্গন্ধময় ময়লার ভাগাড় ছিল। সেই ময়লার ভাগাড়টি ফুল, ফল ও ঔষধি গাছে সজ্জিত করে একটি দৃষ্টিনন্দন বনায়ন প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে শেরপুর-ময়নসিংহ-ঢাকা মহাসড়কের নবীনগর এলাকায় ‘আমনকড়া বিল’ নামক স্থানে বৃক্ষরোপণের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেরপুর পৌরসভার দুই একর জমির ওপর ছয় শতাধিক গাছের চারা রোপণের কাজের উদ্বোধন করেন। এই উদ্যোগকে ‘আকাশলীনা’ নাম দেওয়া হয়েছে। জেলার পরিবেশকে সুন্দর করার উদ্দেশ্যে এই উদ্যোগের রক্ষণাবেক্ষণসহ যাবতীয় সৌন্দর্য বর্ধনের কাজটি শেরপুর পৌরসভা করবে।

আরও পড়ুন: পাথর কোয়ারি খুললে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলমসহ অনেকে।

শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা বলেন, দীর্ঘদিন ধরে এই আমনকড়া বিলটি পঁচা নর্দমায় পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু এখন থেকে এটি ‘আকাশলীনা’ নামে পরিচিত হবে। এখানে ঔষধি, ফুল ও ফুলের গাছের মাধ্যমে দৃষ্টিনন্দন বনে রূপান্তরিত করা হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। গাছ লাগিয়ে এই অবহেলিত স্থানটিকে একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্পটে রূপ দেওয়ার চেষ্টা করা হবে। ভবিষ্যতে এটি ফুল, ফল, ছায়া ও পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে। এতে এই অঞ্চলের প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


দিনাজপুরে ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

দিনাজপুরের বোচাগঞ্জে ইয়াবা বিক্রির অভিযোগে মো. মাসুদ রানা নামে একজনকে আটক করেছে বোচাগঞ্জ পুলিশ।

পুলিশের হাতে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার ৫ শত টাকা ও ২টি বাটন ফোনসহ তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিক্তিতে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের জালগাঁও সড়ক হতে পুলিশ তাকে আটত করে। আটক মো. মাসুদ রানা বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌরসভায় বড়মাঠ পাড়ার মরহুম শাহ জাহান হিরার ছেলে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাসুদ রানা দীর্ঘদিন থেকে মাছ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদ পেয়ে এসআই মো. শামীম সরকার ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল জালগাঁও সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রাতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অটোরিকশাচালক ও ওই অটোরিকশার এক যাত্রীর। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন শনিবার ভোরে সড়কের পাশে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত ব্যক্তিরা হলেন বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। সেখান থেকে তিনি অটোরিকশাচালক কামরুল হোসেনের অটোরিকশা ভাড়া করে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টির দিকে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। যাত্রা পথে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বালুর স্তূপে সজোরে ধাক্কা দেয় এমনটাই পুলিশ ধারণা করছে। এর ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক কামরুল হোসেন এবং যাত্রী শহিদুল ইসলামের মৃত্যু ঘটে। তবে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণে মৃত্যুর অন্য কোনো কারণও থাকতে পারে।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাফটাইম শো কতোটা দীর্ঘ হচ্ছে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


হাফটাইম শো কতোটা দীর্ঘ হচ্ছে?

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা নামতে চলেছে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা। এখন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর আকৃষ্ট করছে এই ফাইনাল।

তবে এবারের ফাইনাল মাঠের লড়াইয়ের চেয়ে আলাদা কারণে আলোচনায় এসেছে। কারণ, ফিফার আনুষ্ঠানিক হাফটাইম শো বা বিরতিকালীন সংগীতানুষ্ঠান প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে আয়োজন করা হচ্ছে। এই নতুন ফরম্যাটটি গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় আয়োজিত হচ্ছে, এবং ফিফার আশা, এটি ভবিষ্যতে বিশ্বকাপের ঐতিহ্যের অংশ হয়ে উঠবে।

এই জমকালো আয়োজনে পারফর্ম করবেন ক্রিস মার্টিন, জাস্টিন বিবার, ম্যাডোনা, বিটিএস এবং শাকিরার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা। যদিও সংগীতানুষ্ঠানটি নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে, তবে এটি কতক্ষণ স্থায়ী হবে তা নিয়ে কিছু কৌতূহল ও আলোচনা ছিল। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয় যে, এবারের হাফটাইম শো ৩০ থেকে ৪০ মিনিট দীর্ঘ হতে পারে। তবে শেষ পর্যন্ত ফিফা জানিয়েছে, শেষ পর্যন্ত বিরতির সময়সীমা আগের মতোই ১৭ মিনিট থাকবে, এর মধ্যে মূল সংগীতানুষ্ঠানটি হবে মাত্র ১১ মিনিটের।

অনেকেই প্রশ্ন করেছেন, এর আগে তো বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে সংগীত পরিবেশনা হয়েছে, তাহলে একে কেন প্রথম আনুষ্ঠানিক শো বলা হচ্ছে? এর উত্তর হলো, পূর্বে মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচে মানার পারফরম্যান্সটি মূলত মেক্সিকো সিটির বিদায়ী সংবর্ধনার অংশ ছিল। কিন্তু এবারের ফাইনালের এই অনুষ্ঠানটি বিশেষভাবে পরিকল্পিত হয়েছে ফিফার নিজস্ব ব্র্যান্ডিংয়ে, যা সরাসরি বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্থান পেতে যাচ্ছে। ফুটবল এবং বিনোদনের এই মিলনমেলা আজ খেলাটির নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: মার্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় বড় ধরনের পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় বড় ধরনের পরিবর্তন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি-পদায়নের নীতিমালায় আবারও বড় ধরনের পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তনের আওতায়, কমিটিতে গণ্যমান্য ব্যক্তির পরিবর্তে শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, নতুন ৭টি শর্তেও যুক্ত করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সংশোধিত নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বদলি কমিটিতে সভাপতির মনোনীত দুজন করে বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি, জাতীয় কমিটির সভাপতি হচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)। পূর্বে এই পদে প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে রাখা হয়েছিল।

নতুন শর্তের অংশ হিসেবে, চাকরির ন্যূনতম দুই বছর পূর্ণ না হলে কোনো সহকারী শিক্ষক বদলির আবেদন করতে পারবেন না। যাদের বিদায়ের পর তিন বছর না হলে পুনরায় বদলির সুযোগ থাকবে না। অতিরিক্তভাবে, শূন্য পদের বিপরীতে বদলি করা হবে এবং শিক্ষকের আবেদন ছাড়া বদলি করা যাবে না। তবে, জনস্বার্থে জাতীয় কমিটির অনুমোদনে ব্যতিক্রম করা যেতে পারে।

এছাড়া, পাঁচজন বা তার কম শিক্ষক থাকা অথবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১ দশমিক ৪০-এর বেশি এমন বিদ্যালয় থেকে বদলি করা যাবে না। একই বিদ্যালয় থেকে একাধিক আবেদন হলে জ্যেষ্ঠ শিক্ষককে অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি, একটি বিদ্যালয়ে সর্বোচ্চ তিনজন শিক্ষককে সংযুক্তি পদায়ন করা হবে। সব শর্ত পূরণ সাপেক্ষে নারী শিক্ষকদের স্থায়ী বা স্বামীর ঠিকানার কাছাকাছি বিদ্যালয়ে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%