০৫:৪৪ এম
২০২৬ ফিফা বিশ্বকাপ যত এগিয়ে যাচ্ছে, ততই জমে উঠছে গোল্ডেন বুটের দৌড়। তবে এবারের আসরে একটি বিরল ঘটনা ঘটে যাচ্ছে। টুর্নামেন্টের চলমান পর্যায়ে এসে তিনটি মহাতারকাঃ লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হলান্ড প্রত্যেকে সমান ৭টি করে গোল নিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন।
বিশ্বকাপের ইতিহাসে একই সময়ে তিনজন সুপারস্টারের এইভাবে সমান সংখ্যক গোল নিয়ে গোল্ডেন বুটের শীর্ষে থাকার ঘটনা নজিরবিহীন। ফলে এখন প্রশ্ন উঠছে, শেষ আট, সেমিফাইনাল ও ফাইনালে কে এগিয়ে যাবেন, তা নিয়ে সকলের মধ্যে উত্তেজনা বাড়ছে।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তার অভিজ্ঞতা এবং দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে দলকে নেতৃত্ব প্রদান করছেন। নকআউট পর্বেও গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়ে নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন তিনি।
আরও পড়ুন: বাবার মৃত্যুর খবরে রনির পাশে নেইমার, দিলেন নিজের বিমান
অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে আগের বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখেই এবারও দুর্দান্ত রাজত্ব করছেন। এবং ব্রাজিলকে বিদায় দেওয়া নরওয়ের নায়ক আর্লিং হলান্ডও। ব্রাজিলের বিরুদ্ধে জোড়া গোল করে তিনিও এখন মেসি ও এমবাপ্পের সমান ৭ গোলে রয়েছেন।
এদিকে প্রথমবার বিশ্বকাপে খেলে ৭ গোল করার বিরল কীর্তি গড়েছেন হলান্ড। ১৯৭৪ বিশ্বকাপে পোল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্রেজেগোরজ লাতোর পর এই প্রথম কোন ফুটবলার নিজের অভিষেক বিশ্বকাপে সাত গোলের মাইলফলক স্পর্শ করছেন।
লাতো ১৯৭৪ বিশ্বকাপে সাত গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ৫২ বছর পর সেই অনন্য কীর্তির পাশে এবার নিজের নাম লেখালেন নরওয়েজিয়ান গোলমেশিন হলান্ড।
আরও পড়ুন: হামজা চৌধুরী: ইনশাআল্লাহ, আমরা সাফ চ্যাম্পিয়ন হবো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন