০৯:১৬ এম
স্বাস্থ্য মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন থেকেই এই জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান।
ডা. শফিকুর রহমান এর আগে একটি বক্তব্যে বলেন, জুলাই মাসেই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া উচিত। যদিও কিছু কাজ এখনও বাকি আছে, তবে এটি এখনই খুলে দেওয়া সম্ভব। পরবর্তীতে সংস্কার এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ চলতে থাকবে।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
তিনি জানান, প্রধানমন্ত্রী যদি জাদুঘরটি উদ্বোধন করেন এবং আমন্ত্রণ জানান, তবে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এদিকে, সচিবালয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন