ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ফিটনেসবিহীন গাড়ি-অনভিজ্ঞ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান প্রতিমন্ত্রী নুর


ফিটনেসবিহীন গাড়ি-অনভিজ্ঞ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান প্রতিমন্ত্রী নুর

 

গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে চলাচলকারী ফিটনেসবিহীন ‘দশমিনা এক্সপ্রেস’ বাস দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো নুরুল হক।

রবিবার (২ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অনিয়মের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: ঈদগাঁওয়ে গণশৌচাগারের কমোডে নবজাতক, হ-ত্যা-চেষ্টার অভিযোগ

একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করলে সব ধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমার নাম ব্যবহার করে অনিয়ম-অপকর্ম করে পার পাবার সুযোগ নাই। দশমিনা এক্সপ্রেস নামে গলাচিপা, দশমিনা, বাউফলে রুটে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেস বিহীন গাড়িপরিচালনা করে যারা মানুষকে দুর্ঘটনা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ক্ষতি গ্রস্তরা তাদের বিরুদ্ধে মামলা করুন। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই।

বরং মামলা করলে আপনাদের সব ধরণের সহযোগিতা করা হবে।’

অপর এক পোস্টে তিনি লিখেন, ‘বিভিন্ন নোটিফিকেশন থেকে দেখলাম গত তিন দিন ধরে আমার ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে।’

আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে বিএসটিআই সনদ ছাড়াই চলছে বেকারি পণ্য উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে জনগণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হার্ভার্ডে পড়াশোনার সুযোগ, বছরে প্রায় ১ কোটি টাকার বৃত্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


হার্ভার্ডে পড়াশোনার সুযোগ, বছরে প্রায় ১ কোটি টাকার বৃত্তি

বিশ্বের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭ সালের ‘হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম’–এর জন্য আবেদন আহ্বান করেছে। এই দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপ সম্পূর্ণ অর্থায়নের মাধ্যমে পরিচালিত হয়। তাই, বিশ্বের যেকোনো দেশের উদীয়মান গবেষকরা আবেদন করতে পারবেন।

নির্বাচিত গবেষকদের জন্য আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশে কাজ করার সুযোগ থাকবে, এবং তৎকালীন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করতে পারবেন।

নির্বাচিত ফেলোরা প্রতিবছর ৮০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড পাবেন। বর্তমানে যে বিনিময় হার রয়েছে, সে অনুযায়ী, এর পরিমাণ প্রায় ৯৮ লাখ ৪৪ হাজার টাকার সমান। তাছাড়া, গবেষণা পরিচালনা ও ভ্রমণ খরচের জন্য বছরে অতিরিক্ত ৬ হাজার মার্কিন ডলার (প্রায় ৭ লাখ ৩২ হাজার টাকা) অনুদান দেওয়া হবে।

এই ফেলোশিপের আওতায় স্বাস্থ্যবিমা, আধুনিক গবেষণা সুবিধা এবং হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর গবেষণার পূর্ণ সুযোগ পাওয়া যাবে।

আবেদনের জন্য যোগ্যতা হিসেবে, বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাজীবনে মহান ফলাফল থাকা আবশ্যক। এছাড়াও, বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস এবং বিভিন্ন সংস্কৃতি বিষয়ে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ২০২৬ সালের ৩১ জুলাইয়ের পর সম্পন্ন হতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ডিসেম্বর মাসে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। সাক্ষাৎকারের জন্য যাতায়াত ও আবাসন ব্যয় বহন করবে হার্ভার্ড একাডেমি কর্তৃপক্ষ।

আবেদন করতে হলে, অনলাইনে আবেদনের সময় আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস, একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল এবং তিনটি সুপারিশপত্র (রেকমেন্ডেশন লেটার) জমা দিতে হবে।

আবেদন আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে করতে হবে। আগ্রহী প্রার্থীরা হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি দেখে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ আগস্ট সরকারি ছুটি, যাঁরা ছুটির আওতায় থাকছেন না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


৫ আগস্ট সরকারি ছুটি, যাঁরা ছুটির আওতায় থাকছেন না

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে注意 ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য একযোগে প্রযোজ্য হচ্ছে না। জরুরি ও জনসেবামূলক কাজে নিয়োজিতদের সেদিনও স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট সাধারণ ছুটি। এই বছর দিনটি বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ যাপনের সুযোগ তৈরি হচ্ছে অনেক সরকারি চাকরিজীবীর সামনে।

তবে হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতামুক্ত থাকবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

এদিকে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে। গত বছর সরকারঘোষিত সাধারণ ছুটির সাথে সংহতি জানিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছিল। সংগঠনটি তখন জানিয়েছিল, গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে চলতি বছর এ বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে পোশাক খাতে ৫ আগস্ট ছুটি থাকবে কি না, তা কারখানাগুলোর নিজস্ব ব্যবস্থাপনার ওপর নির্ভর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


‘আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে আওয়ামী লীগের নাশকতার কোনও মুরোদ নেই, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মুরোদ আছে বলে আমার মনে হয় না। তাদের তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো আমি দেখি না।

পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে বিষয়টি সবসময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিক্যাল না রাখে। টিমের পুরুষ সদস্য যেন একসঙ্গে চা না খেতে যায় এবং টিমের পুরুষ সদস্য যেন গাড়ি রেখে সবাই বিশ্রাম না করে। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় সতর্ক অবস্থান রাখতে হবে। এটি একটি নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।

এ সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করুন।’

আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। এটি যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আগামীকাল কৃষিবিদ ইনস্টিটিউশনে সভা করবো। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন, আমরা সেখানে আলোচনা করবো।

এনসিপির সমাবেশে হামলার বিষয়ে তদন্ত হবে কি না, এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের পর জানাবো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি আগস্ট মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১২ দিন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


চলতি আগস্ট মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১২ দিন বন্ধ

চলতি আগস্ট মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে।

এ তথ্য জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির পঞ্জিকা থেকে। ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে ৯ দিন সাপ্তাহিক ছুটির সাথে তিনটি সরকারি ছুটি রয়েছে। এই সরকারি ছুটিগুলো হলো ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকার বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগস্ট ও সেপ্টেম্বরে এই দুই মাসে সর্বমোট ২৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি, শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৩৮ দিন শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।

এছাড়া, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে।

তবে, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোন বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%