১২:০৫ এম
ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফা একাডেমি এবং স্মৃতি গণপাঠাগারের আয়োজনে মনোহরপুর মোস্তফা মঞ্জিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় গ্রামের আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ফরিদ রেজা এবং সদস্য সচিব আবুল হাশেম। মতবিনিময় সভায় অতিথিরা মাদকের বিরুদ্ধে কথা বলেন মনোহরপুর কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ খান নুন, ঢাকাস্থ শৈলকুপার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম কোটন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গোলাম মোস্তফা একাডেমির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক মন্ডলী ও মসজিদের ইমামসহ গ্রামবাসীর সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন