১০:০০ পি.এম
পাবনার সাঁথিয়ায় আব্দুল শুকুর (৪৮) নামের একজন স্থানীয় আওয়ামী লীগের নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেলে উদ্ধার করা হয় মরদেহটি উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে।
আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত আব্দুল শুকুর রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আব্দুল শুকুর। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আতাইকুলা থানায় জানানো হলে পুলিশ অনুসন্ধানে নামে। পরে শনিবার বিকেলে আব্দুল শুকুরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় রতনপুর এলাকার আজিজের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে।
আরও পড়ুন: পাথর কোয়ারি খুললে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে
এ ব্যাপারে আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান জানান, নিখোঁজের খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন