০১:০৭ পি.এম
সন্ধ্যা সময়ের মধ্যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে।
শুক্রবার (১২ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে, তাতে এই তথ্য উঠে এসেছে।
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, সন্ধ্যার মধ্যেই খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নার্স দিয়ে ডেলিভারিতে নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ম্যানেজারকে মারধর
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়টি হতে পারে। এই সময় বৃষ্টির সম্ভাবনা কেবল রয়েছে, বরং বজ্রপাতও দেখা দিতে পারে।
এ পরিস্থিতিতে সাত জেলার নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন