০৮:২০ পি.এম
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন করে বেড়ে এখন ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন বা ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে উপস্থিত হয়েছে, এমন তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলারে।
আরও পড়ুন: মারা গেল রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে পুড়ে যাওয়া শিশুটি
এর আগে গত ২ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার।
নিট রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপের অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দেনা বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ বের করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন