০৬:০৫ পি.এম
সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নিয়ে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করার জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন নির্দেশনা দিয়েছে।
শনিবার (৪ জুলাই) বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থী বা আবেদনকারীদের নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত বোর্ডে ফরওয়ার্ড করতে হবে।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
বোর্ড জানিয়েছে, অনেক প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো ফরওয়ার্ড না করার কারণে আবেদনের জন্য আসা আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এছাড়া, আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী অথবা তার অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য আহ্বান জানায় ঢাকা শিক্ষা বোর্ড।
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন