০৫:৫৫ পি.এম
গুজব এবং অপতথ্য ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে। এ সম্পর্কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গুজব ও অপতথ্য মোকাবেলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে।
তিনি সোমবার (১৫ জুন) ময়মনসিংহের নান্দাইলে অনুষ্ঠিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনকৃত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে বলেন এ কথা।
ইয়াসের খান আরও বলেন, ‘নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে অপতথ্যের শিকার হয়েছি। বর্তমানে রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ও অপতথ্য প্রচার করা হচ্ছে। এটি মোকাবেলার জন্য সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।’
আরও পড়ুন: নড়াইলের লোহাগড়া ও কালিয়ায় এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত
তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, ‘প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে সাংবাদিকদের দক্ষ করে তুলতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। সমাজে বিভিন্ন বিষয়ের সচেতনতা বৃদ্ধি করতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।’
নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। প্রশিক্ষণটির সমন্বয় ও সভা সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং প্রেস ক্লাব নান্দাইল সভাপতি হান্নান মাহমুদ। প্রশিক্ষণে নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: গোমস্তাপুরে ৩৪ বস্তা ডিএপি সার জব্দ, এনামুল হককে ১০ হাজার টাকা জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন