মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১১:১১ পি.এম
রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান জানান, সেখানে কেউ হতাহত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ বলেন, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। বিস্তারিত পরে জানাতে পারব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এসএসসির নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীর বাবা অভিযুক্ত হয়েছেন। পুলিশ ইউনুস আলী নামের ওই ব্যক্তিকে আটক করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে এই মারধরের ঘটনা ঘটে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হয়। এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি জানার পর ইউনুস আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে গিয়ে ওই শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, মারধরের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও নিজের চেয়ারে বসে আছেন। এ সময় হঠাৎ ইউনুস আলী কক্ষে প্রবেশ করেন এবং কিছু বুঝে ওঠার আগেই প্রধান শিক্ষকের গালে চড় মারেন। পরে অন্যান্য শিক্ষকরা কক্ষে প্রবেশ করে তাঁকে নিবৃত্ত করেন।
একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তি কক্ষে প্রবেশ করেন। তাঁদেরও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়। পরবর্তীতে বিদ্যালয়ের ১১ জন শিক্ষক এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন।
প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও বলেন, ‘আকস্মিক একজন অভিভাবক এসে আমার গায়ে হাত তোলেন। আমি হতবিহ্বল হয়ে যাই। আমি ভাবতে পারি না, কোনো অভিভাবক এমন আচরণ করবেন। এতে তো শিক্ষার্থী বেপরোয়া হয়ে উঠবে। তার শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এই পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ১২ কোটি ২৭ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্সের পরিমাণ ১৯৬ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ, বছর ভিত্তিক রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি ঘটেছে।
২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৪৩ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ১৮৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই পরিসংখ্যান অনুযায়ী, বছর ভিত্তিক বৃদ্ধি ১৩ দশমিক ৪০ শতাংশ হয়েছে।
এর আগে গত অক্টোবরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আগের মাসগুলোতে, গত আগস্টে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাই মাসে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৬ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. হবি মিয়াকে (৪৫) গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকেলে ওই কিশোরী তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিজের বোনের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে মো. হবি মিয়া তাদের জোরপূর্বক নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান। এ সময় ছোট ভাইটি কান্নাকাটি শুরু করলে সেই শব্দ শুনে তাদের খালা দ্রুত বাড়ির উঠানে ছুটে আসেন। খালার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত হবি মিয়া দ্রুত পালিয়ে যান।
পরবর্তীতে খালা কিশোরীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে জানায়, রাস্তা থেকে জোর করে ধরে নিয়ে তাকে রান্নাঘরে আটকে ধর্ষণ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন তারা। পরবর্তীতে গত ৩১ অক্টোবর কিশোরীকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা পাঁচ দিন ভর্তি রেখে তার চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গত সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী কিশোরীর বাবা কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) রেজিস্ট্রি করে। এরপর মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে কিশোরগঞ্জ সদর সরকারি হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ