ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফেনীতে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে হাম, আক্রান্ত দেড় হাজার ছাড়িয়েছে


ফেনীতে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে হাম, আক্রান্ত দেড় হাজার ছাড়িয়েছে

 

ফেনী জেলায় মশাবাহিত ডেঙ্গু জ্বরের পাশাপাশি হাম রোগের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। চলতি বছরে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দেড় হাজারের বেশি। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৯১। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি সেপ্টেম্বর মাসে হাম রোগীর সংখ্যা ১১১ জনে পৌঁছেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্ম বার্ষিকী উদযাপিত

 

হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছর হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৪৩। এর মধ্যে ১ হাজার ৪৮৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। হাম উপসর্গের রোগীর চাপ সবচেয়ে বেশি ফেনী জেনারেল হাসপাতালে। সেখানে ১ হাজার ৩৩০ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ হাজার ২৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

জেলা পর্যায়ের হিসাবে, ফেনী পৌর এলাকায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ১ হাজার ৩৩০ জন সন্দেহজনক রোগীর মধ্যে ২২ জনের পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। সোনাগাজীতে ১৪৫ জন সন্দেহজনক রোগীর মধ্যে আটজন, দাগনভূঞায় ৫৬ জনের মধ্যে চারজন, ফেনী সদরে ১৭ জনের মধ্যে দুজন, ফুলগাজীতে সাতজনের মধ্যে দুজন এবং ছাগলনাইয়ায় ২৯ জনের মধ্যে একজনের পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। পরশুরামে সাতজন সন্দেহজনক রোগী পাওয়া গেলেও কারও পরীক্ষায় হাম শনাক্ত হয়নি।

হামের প্রকোপের পাশাপাশি ফেনীতে ডেঙ্গুর পরিস্থিতিও উদ্বেগজনক। সিভিল সার্জন কার্যালয়ের ৬ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৪১টি ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৫ জন এবং বেসরকারি হাসপাতালে একজনসহ মোট ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

চলতি সেপ্টেম্বর মাসে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৯ জন। এ নিয়ে ২০২৬ সালে ফেনীতে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০৫ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তের দিক থেকে ফেনী সদর উপজেলা সবচেয়ে বেশি আক্রান্ত—এখানে ১৯৮ জন আক্রান্ত হয়েছেন। এরপর দাগনভূঞায় ৩৬, সোনাগাজীতে ৩০, ছাগলনাইয়ায় ২০, ফুলগাজীতে ১১ এবং পরশুরামে ১০ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে ফেনী সদরে ১৮, সোনাগাজীতে পাঁচ, ছাগলনাইয়ায় দুই এবং ফুলগাজীতে একজন রয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে গত বছরের মোট আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ২০২৫ সালে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২০১ জন। চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০৫ জন—অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ইতোমধ্যে ১০৪ জন বেশি আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: লাউয়াছড়ায় বৃষ্টিভেজা ভোরে ‘গেট টুগেদার রান’-এ দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহণ

এদিকে, শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বাড়লেও স্থানীয় বাসিন্দারা পর্যাপ্ত মশক নিধন কার্যক্রমের অভাবের অভিযোগ করেছেন। এতে ডেঙ্গুর ঝুঁকি আরও বৃদ্ধি পেতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

ফেনী পৌরসভার মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। পৌরসভার ১৮টি ওয়ার্ডে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে। পাশাপাশি ড্রেন পরিষ্কারের কাজও চলছে। প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলী নবাগত ইউ এন ও র সাথে সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী(বরগুনা) প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


আমতলী নবাগত ইউ এন ও র সাথে সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী উপজেলার নবনিযুক্ত  উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান এর সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য  রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো: আশরাফুল ইসলাম,  আমতলী প্রেসক্লাবের সভাপতি মো : রেজাউল করিম, সহ সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো: হায়াতুজ্জামান মিরাজ, প্রেসক্লাবের সহ সভাপতি  এস,এম নাসির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসিন মাতুব্বর,  আব্দুর রহমান, সাংবাদিক  নাসরিন সিপু,  আবু জিহাদ, মাহাতাবুর রহমান, ( প্রমুখ)  এর পর বেলা ১১ টায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়  বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট অধ্যাপক আদবুল মজিদ মল্লিক,, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মুহাম্মদ জামাল হোসেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি) মো: আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির  সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মকবুল হোসেন খান, মুক্তিযোদ্ধা সংসদের আমতলী উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক  আহবায়ক মো: কবির উদ্দিন  ফকির, সাবেক সদস্য সচিব জালাল আহমেদ খান, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ওমর ফারুক, জামাতে ইসলামীর  আমির মাওলানা ইলিয়াস হোসেন, এনসিপির সমন্বয়ক মোঃ বায়জিদ, গণ অধিকার  পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন, স্কাউট সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক   মোঃ রেজাউল করিম (প্রমুখ) 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী কলেজ ছাত্রদলের উদ্যোগে বই উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


ফেনী কলেজ ছাত্রদলের উদ্যোগে বই উৎসব

ফেনী, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বই উৎসব ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বই উৎসবে ৬শ’ টাকার বই বিক্রি করা হয় ৪৮ টাকায়। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুল হক খন্দকার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ভূঁইয়া ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী।

এ সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি আরাফাতুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আরাবি, সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ আলম, মাহতাব উদ্দিন রাহিম ও সামিউর রশিদ তমাল, সহ সাংগঠনিক মো. সিফাত ও মেহেদি হাসান, সহ দপ্তর সম্পাদক সাজন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘সত্যিই আমি অভিভূত হয়েছি কলেজ ছাত্রদলের এমন আয়োজন দেখে। আমরা চাই পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ুক। তাহলে দেশ এগিয়ে যাবে।’

জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী বলেন, ‘ছাত্রদল এখন সৃজনশীল সব কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। বিশেষ করে ছাত্রদল ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ তৈরিতে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। ছাত্রদলের দিকে সাধারণ শিক্ষার্থীরা তাকিয়ে আছে। তাই অবশ্যই ছাত্রদল ব্যতিক্রমী ও যুগোপযোগী কর্মকাণ্ড চালিয়ে যাবে।’

জাহেদ হাসান রনি জানান, বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ৬শ’ টাকার বই বিক্রি হয়েছে ৪৮ টাকা। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস তৈরির লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এই আয়োজনে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিল বিভাগের অভিযানে  ৭৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


মতিঝিল বিভাগের অভিযানে  ৭৫ জন গ্রেফতার

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করেছে।

আজ ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ১১ জন, পল্টন থানায় ২০ জন, সবুজবাগ থানায় ৬ জন, খিলগাঁও থানায় ১৮ জন, রামপুরা থানায় ১ জন, শাহজাহানপুর থানায় ১১ জন এবং মুগদা থানায় ৮ জন রয়েছে ।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে নারী মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


আমতলীতে নারী  মাদক কারবারি গ্রেফতার

আমতলীতে ১০০ গ্রাম গাজা সহ জোসনা বেগম (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। রবিবার রাত ৯ টার দিকে উপজেলার মহিষকাটা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জোসনা বেগম মহিষকাটা বাজারের সাইদুল মোল্লার স্ত্রী। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াকুব হোসাইন জানিয়েছেন, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%