ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

‘তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া অত্যন্ত লজ্জাজনক’ নুসরাত ফারিয়া


‘তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া অত্যন্ত লজ্জাজনক’ নুসরাত ফারিয়া

শাড়িকাণ্ডে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এর আগে নানা ঘটনায় দেশের একাধিক তারকাকে আদালতের দ্বারস্থ হতে দেখা গেছে।

এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তিনি মনে করেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শিল্পীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা শোবিজ অঙ্গনের জন্য উদ্বেগজনক।

বৃহস্পতিবার তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘তুচ্ছ সব বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা কেবল লজ্জাজনকই নয় বরং শোবিজের জন্য পীড়াদায়কও।

আরও পড়ুন: জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো: সমাজকল্যাণমন্ত্রী

আমাদের ইন্ডাস্ট্রি যে কতটা ভঙ্গুর, খামখেয়ালি ও হালকা হয়ে পড়েছে এটি তারই প্রমাণ।’

ফারিয়ার মতে, মতপার্থক্য হলেই আইনের আশ্রয় নেওয়া কোনোভাবেই অগ্রগতির লক্ষণ নয়।

তিনি বলেন, ‘আমার খুব কষ্ট হয় যখন দেখি মানুষ এমনভাবে বাহবা দেয় যে এটিই অগ্রগতির প্রতীক। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল চিন্তাধারার লক্ষণ নয়।

বরং এটি সম্পূর্ণ পিছিয়ে দেওয়ার মানসিকতা। আমাদের প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতা জনসমক্ষে অপমান বা অপ্রয়োজনীয় আইনি লড়াই নয়। এটি কোনো অগ্রগতি নয়, এটি অধঃপতন।’

আরও পড়ুন: প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সম্প্রতি শাড়িকাণ্ডকে কেন্দ্র করে তানজিন তিশার আদালতে আত্মসমর্পণের ও জামিনের ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেছে। ওই ঘটনার পরেই নুসরাত ফারিয়ার এই মন্তব্য সামনে এসেছে।

এর আগে গত বছরের ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া। তবে একটি দিন পরেই জামিনে মুক্তি পান তিনি। সেই সময়ের অভিজ্ঞতা অভিনেত্রীর জন্য অত্যন্ত অপ্রত্যাশিত ও কষ্টদায়ক ছিল।

তানজিন তিশার সাম্প্রতিক ঘটনায়, সম্ভবত ফারিয়ার সেই অভিজ্ঞতার কথাই নতুন করে মনে পড়েছে। আর সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

আরও পড়ুন: রাজধানীতে নিষিদ্ধ কার্যক্রমে যুবলীগ কর্মী কালা গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বেরোবিতে মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বেরোবিতে মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের ‘ডিজিটাল স্কিলস টু সাকসিড (ডিএসটুএস)’ প্রকল্পের অধীনে বাস্তবায়িত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনের তৃতীয় তলায় এই উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

উপাচার্য তার বক্তব্যে বলেন, "বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রাক্কলন অনুযায়ী, বিশ্ববাজার ও শিল্পখাতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তরুণ প্রজন্মকে আধুনিক ডিজিটাল দক্ষতায় পারদর্শী হতে হবে। কেবল একাডেমিক ডিগ্রি কিংবা ফলাফলের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে হবে।"

তিনি আরও বলেন, "বেরোবির শিক্ষার্থীদের বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের মাইক্রো-ক্রেডেনশিয়াল প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা প্রকাশ করছেন তিনি।"

অনুষ্ঠানে ‘ডিজিটাল স্কিলস টু সাকসিড (ডিএসটুএস) ইন এশিয়া প্রজেক্ট, বেরোবি চ্যাপ্টার’-এর ফোকাল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহজালাল, জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা জিআইজেডের (GIZ) এডুকেশন অ্যান্ড ইয়ুথ অ্যাডভাইজার রুমানা আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইয়াসমিন সুলতানা এবং ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা মাহজাবীন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এ মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ-কারিগরি বা নন-টেক বিভাগের শিক্ষার্থীরাও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মানসম্মত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:২০ পি.এম


১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ স্বস্তিতে রয়েছে, আর অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়ছে। দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া কেবল একটি সেশনে বাংলাদেশকে সঙ্গে পাল্লা দিতে পেরেছে। তবে দিনের শুরু এবং শেষের বেশির ভাগ সময়ই বাংলাদেশি ব্যাটারদের দাপট ছিল।

 

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করার পর বাংলাদেশ দারুণ ব্যাটিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। তানজিদ হাসানের অসাধারণ সেঞ্চুরি এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ইনিংসে সফরকারীরা বড় লিডের পথে এগিয়ে যায়।

তানজিদ ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি নিজের অভিষেক টেস্ট ইনিংসে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে একটি বিশেষ কীর্তি গড়েছেন। ১৯৬৪ সালে পাকিস্তানের হানিফ মোহাম্মদের পর প্রথম এশীয় ব্যাটার হিসেবে তিনি অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করলেন।

শান্তও দুর্দান্ত ছিলেন। ৮৪ রানের ইনিংসে অধিনায়ক দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দূরে থামলেও তার ইনিংসটি বাংলাদেশের বড় লিডের ভিত্তি গড়ে দিয়েছে।

অস্ট্রেলিয়ার জন্য দিনের একমাত্র স্বস্তির জায়গা ছিল দ্বিতীয় নতুন বলে পাওয়া তিন উইকেট। মাত্র ১১ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে তারা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে এর আগে ও পরে, বাংলাদেশের ব্যাটারদের সামনে বেশির ভাগ সময় স্বাগতিকদের অসহায় মনে হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:২১ পি.এম


চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ তথ্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইয়ার্ড ম্যানেজার হতাহতের কথা স্বীকার করেছেন, তবে তার দাবি ইয়ার্ড বন্ধের দিনের কারণে গ্যাস লিকেজের খবর শুনে কৌতূহলী এলাকাবাসী যখন জাহাজের কাছে আসে, তখন কিছু লোক হতাহত হয়েছেন। তবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি ঠিক কতজন আহত হয়েছেন।

উপজেলার নির্বাহী অফিসারও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

জানা গেছে, ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে একটি জাহাজে গ্যাস লিকেজে অনেকেই হতাহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা কেউ জানাতে পারেননি।

জানতে চাইলে ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘আজ শুক্রবার ইয়ার্ড বন্ধ রয়েছে।

কিন্তু সকাল ৯টার সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়ে যায়। এ খবর পেয়ে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে আসে। এসময় জমে থাকা গ্যাসে কয়েকজনের মৃত্যু হয় ও কয়েকজন আহত হন’। তবে আহতদের সংখ্যা ও নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানিয়েছেন, পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। তবে তিনি নিশ্চিতভাবে এর বেশি বলতে পারছেন না। তদন্ত ছাড়া ঠিক কিভাবে এ ঘটনা ঘটেছে তা বলা যাবে না।

ইয়ার্ডটির কর্মকর্তারা জানান, ঘটনার পর স্থানীয় শতাধিক বিক্ষুব্দ লোক ইয়ার্ডে গিয়ে ভাঙচুর করেছে। অনেক মালামাল লুট করে নিয়ে গেছে সুযোগ সন্ধানীরা।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন জানিয়েছেন, শিপইয়ার্ডে মরদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেছেন, ‘আমরা এখনো পর্যন্ত সাতজনের মৃত্যুর কথা শুনেছি। উদ্ধারকাজ চলছে এবং এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আমরা ধারণা করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসিতে শতভাগ ফেল, সমালোচনার মুখে ৩১২ প্রতিষ্ঠানকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:২১ পি.এম


এসএসসিতে শতভাগ ফেল, সমালোচনার মুখে ৩১২ প্রতিষ্ঠানকে শোকজ

এসএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা বোর্ড শোকজ করছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ পরীক্ষার্থীর সংখ্যা ১৫ জনেরও কম এবং এখানে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নেই। শিক্ষা গবেষকরা প্রশ্ন তুলছেন, কীভাবে এসব প্রতিষ্ঠান অনুমোদন পেল।

ময়মনসিংহের ফুলবাড়িয়া শহীদ স্মৃতি গার্লস হাইস্কুলের শুধু পাঁচজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, এবং তাদের সবাই ফেল করেছে। প্রতিষ্ঠানে সাতজন শিক্ষক আছেন এবং তাদের অভিযোগ, নানা সংকটের কারণে ফলাফল খারাপ হয়েছে। একজন শিক্ষকের বক্তব্য, গণিতের শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তিনি নিয়মিত ক্লাসে আসছেন না, ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হয়েছে।

গাজীপুরের মেরুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এবার এসএসসি পরীক্ষার জন্য ১৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, কিন্তু একজনও পাস করেনি। এখানে ১৮ জন শিক্ষক রয়েছে এবং তারা বলছেন, শিক্ষার্থীদের অনেক অভিভাবক পড়াশোনা নিয়ে সচেতন নয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অল্পবয়সে বিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে। অনেক সময় ক্লাস চলাকালীন অভিভাবক এসে মেয়েদের নিয়ে যাচ্ছেন। পরে জানা যায় তাদের বিয়ে হয়ে গেছে।

শতভাগ ফেল করা এসব প্রতিষ্ঠানের চিত্র প্রায় একই, যেখানে ১৫ জনের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র পাঁচ থেকে সাতজন। আবার কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র একজন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২ শতাংশই মাদ্রাসা।

শিক্ষা বোর্ড জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধাপে ধাপে শোকজ করা হবে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের অবহেলা বা নিজেদের কোনো সমস্যার কারণে এমন ফলাফল হলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা পরীক্ষা করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী মন্তব্য করেছেন, পুরো উপজেলায় মাত্র একজন শিক্ষা কর্মকর্তা ও এক বা দুইজন সহকারী কর্মকর্তা রয়েছে। তাদের পক্ষে সকল প্রতিষ্ঠানের নজর রাখা সম্ভব নয়, তাই দূর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যবেক্ষণের ব্যবস্থা জোরদার করা উচিত।

শিক্ষার্থীদের ফেল করার কারণ অনুসন্ধানের পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বিগত সময়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন যথাযথ নিয়ম না মেনে দেওয়া হয়েছে এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং উপযুক্ত পরিবেশ তো দুরের কথা, গুনগত শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হয়নি।

সংশ্লিষ্টরা মনে করেছ, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের কারণ চিহ্নিত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%