০৪:৫১ পি.এম
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
জেনারেল শিক্ষার পাশাপাশি মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষার সম্প্রসারণকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আরও পড়ুন: ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলাকারীর পরিচয় জানা গেল
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে তিনি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
মন্ত্রী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) মিড-ডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ খাতে সরকারের নানাবিধ অগ্রাধিকার অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু। উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন