০৮:৪৭ পি.এম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার (১৫ জুন) দুপুরের সময় উপজেলার রহমতপুর ও দেহেরগতি ইউনিয়নে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতদের এক জন ইলেকট্রিক মিস্ত্রি এবং অপরজন নির্মাণ শ্রমিক।
জানা গেছে, উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া পাঁচ রাস্তা এলাকার যে বাড়িতে কাশেম খান থাকেন সেখানে বৈদ্যুতিক কাজ করার সময় মো. শুভ (২০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অধিবাসী মোহাম্মদ জসিমের ছেলে।
স্বজনরা জানিয়েছেন, দুপুরের কিছুক্ষণ আগে শুভ একটি বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত ও সংযোগ দেওয়ার কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
অন্যদিকে, দেহেরগতি ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) সংলগ্ন রাকুদিয়া এলাকায় সুগন্ধা নদীর ভাঙনরোধ প্রকল্পে কাজ করার সময় নির্মাণ শ্রমিক আল-আমিন (২৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী অপর নির্মাণ শ্রমিক আল মামুন জানান, পানি উন্নয়ন বোর্ডের নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের ব্লক নির্মাণকাজে নিয়োজিত ছিলেন আল-আমিন। দুপুর ১২টার দিকে ব্লক তৈরির কাজে ব্যবহৃত ভাইব্রেটর মেশিন চালানোর সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আল-আমিন গুরুত্বর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকেও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নথিভুক্ত না থাকার কারণে এবং প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।
আরও পড়ুন: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন