০৫:২৬ পি.এম
রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম।
রবিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা নিয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সভাটি ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যৌথভাবে আয়োজন করেছে। সভায় লাইসেন্স নবায়ন সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। নবায়ন করা ট্রেড লাইসেন্সও বিতরণ করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে মাদক মামলায় দুই যুবককে কারাদণ্ড, আব্দুল কুদ্দুস পাঁচ বছর, জুয়েল খান সাত বছর
অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে মাসুদ করিম জানান, যন্ত্রচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে এবং সমস্যাটির স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ও অত্যন্ত আন্তরিক রয়েছে।
যানজট সমস্যার সমাধানে ট্রাফিক ক্যামেরা সচল করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, যানজট নিরসনে ট্রাফিক ক্যামেরাগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ক্যামেরাগুলো সচল করতে চাই।
রাজধানীকে নিরাপদ করার বিষয়ে তিনি বলেন, ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে বড় পরিবর্তন দৃশ্যমান হবে।
চাঁদাবাজি প্রসঙ্গে ডিএমপির এই কর্মকর্তা উল্লেখ করেন, চাঁদাবাজির বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের চাঁদাবাজির বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন