০৫:০০ পি.এম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে একটি প্রদর্শনীর আয়োজন করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রচনা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
আরও পড়ুন: উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরল সম্ভাবনাময় শাহীন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমि) মারজানুর রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন, তদন্ত ওসি মোক্তার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুম বিল্লাহসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন: বাকলিয়ায় গভীর রাতে বাড়ি ঘেরাও, স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, "রূপগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী প্রজন্মকে সুশৃঙ্খল, দক্ষ ও দেশগঠনের সম্পদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।"
আরও পড়ুন: বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা সুমন নিহত
তিনি আরও বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার (ল্যাব) সংকট থাকায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের সংখ্যা কমে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানে ল্যাব স্থাপন ও বিদ্যমান সংকট দ্রুত দূর করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন