১২:১৪ এম
নরসিংদীর সদর উপজেলায় প্রকাশ্যে সুমন মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা বেলা উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার পুত্র।
নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে ১০-১৫ জনের একটি দুষ্কৃতিকারী দল আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তার গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নিহতের আত্মীয়দের সাথে কথা বলে জানা যায়, পূর্ববিরোধের কারণে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা মনে করছেন। তবে তারা কোনো নির্দিষ্ট নাম বা পরিচয় উল্লেখ করেননি।
স্থানীয় সূত্র জানাচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়েছিল।
ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই সুমনকে হত্যা করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান বলছেন, স্থানীয় বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন