০৮:২৬ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আজ শনিবার নানা আয়োজনের মাধ্যমে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটির উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বৈজ্ঞানিক সেমিনার, বর্ণাঢ্য র্যালি, লিফলেট বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বিভিন্ন পুনর্বাসনসেবা প্রদান করা হয়।
এছাড়া, দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে কর্মক্ষম করে গড়ে তোলা এবং নিউরো রিহ্যাবিলিটেশন, রোবটিক রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাবস্পেশালিটির উন্নয়নের অঙ্গীকার করা হয়।
আরও পড়ুন: জাতীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তির আহ্বান বিআইপির সেমিনারে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর)-এর নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে, সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এছাড়া, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল কেনান, বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, বিএমইউ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএমইউ ড্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে অধ্যাপক ডা. এম এম জামান এবং সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য দেন ডা. মো. কামরুজ্জামান।
বিএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে মির্জা আব্বাস বলেন, "ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন সেবাকে যেমন প্রসারিত করতে হবে, তেমনি প্রচারও করতে হবে।" তিনি আরও বলেন, "সংবাদপত্র, টেলিভিশনসহ গণমাধ্যমে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন সেবাকে বেশি বেশি করে প্রচার করতে হবে। যাতে করে সাধারণ মানুষ ও রোগীরা এই সেবা সম্পর্কে জেনে উপকৃত হন।"
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, "দেশে চিকিৎসাসেবা অনেক ভালো। এ দেশে চিকিৎসক ও চিকিৎসাসেবা নিয়ে আমি গর্বিত ও আনন্দিত। রোগীরা বাংলাদেশেই চিকিৎসাসেবা নিতে পারেন। এ জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।"
আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে অপরাধ প্রতিরোধের পরিকল্পনা : ববি হাজ্জাজ
তিনি আরও বলেন, "বাংলাদেশে চিকিৎসকেরা যেন রাজনীতির শিকার না হন। চিকিৎসকদের অভিজ্ঞতা যেন কাজে লাগানোর সুযোগ থেকে বঞ্চিত না হন। এটা যেনো কোনো সরকারের আমলেই না হয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।"
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, "অপারেশন পরবর্তী ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবা রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে।" তিনি উল্লেখ করেন যে, "বেশ কয়েকটি অপারেশন করার পরেও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবার মাধ্যমে তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, এমনকি অতীতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে তিনি দেশের জন্য গৌরবোজ্জ্বল অবদান রাখতে সক্ষম হয়েছেন।"
দিবসের শুরুতে বিএমইউ ক্যাম্পাসের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটির উদ্বোধন করেন বিএমইউর প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সি ব্লকে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: ঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে ৭০ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন