ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সিলেটে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১


সিলেটে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

সিলেট, ১২ আগস্ট ২০২৬ : নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় সংঘটিত ট্রিপল মার্ডার মামলার রহস্য মাত্র সাত ঘণ্টায় উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাবুল মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতলায় এই হত্যাকাণ্ড ঘটে। বিকেল সাড়ে চারটায় রায়নগর আফতাব মিয়ার কলোনী থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম।

আরও পড়ুন: কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী: ঐতিহাসিক স্থাপনার নতুন আকর্ষণ

তিনি জানান, বাসার কাজের মেয়ে তাহমিনার সঙ্গে বাবুল মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে মনোমালিন্য দেখা দিলে বুধবার সকালে মেয়েটির সঙ্গে কথা কাটাকাটি হলে সে ছুরি দিয়ে আঘাত করে। এতে বাধা দেওয়ায় গৃহকর্ত্রী সুরাইয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। চিৎকার শোনে গৃহকর্তা এম আব্দুস সাত্তার এগিয়ে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় বাবুল। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয়।

আটক বাবুল মিয়ার বাড়ি চাঁদপুরে। সে ছোটবেলা থেকে সিলেট নগরে বসবাস করছে। পেশায় সে একজন কসাই।

আজ বুধবার সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসা থেকে তাহমিনাসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অন্য দুইজন ওই বাসার বাসিন্দা এম আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম।

পুলিশ জানিয়েছে, তিনজনেরই গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল, সংস্কারের দাবি

তাহমিনার বাড়ি সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার এলাকার বরইকান্দি গ্রামে। তার বাবা আপ্তাব মিয়া পেশায় একজন দিনমজুর, মা নাজমা বেগম একজন গৃহিনী ও দিনমজুর।

নিহত দম্পতি সিলেট চেম্বারের সদস্য এম আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম। আব্দুস সাত্তারের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে রায়নগরের মিতালী ১১১, নিকুঞ্জ ভিলার দোতলায় নিজ বাসায় হত্যাকণ্ডের শিকার হন এম আব্দুস সাত্তার। হত্যাকাণ্ডের সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। এ কারণে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকলেও এবং বাসাটিতে নিজস্ব ক্যামেরা থাকা সত্ত্বেও কোনো ফুটেজ ধরা পড়েনি।

পুলিশ জানায়, আটক বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে। আর কোনো মোটিভ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বাঁশখালী মহাসড়ক প্রশস্তকরণ হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শোকাহত মেসির পাশে দাঁড়ালেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


শোকাহত মেসির পাশে দাঁড়ালেন রোনালদো

মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও, মাঠের বাইরে বন্ধুত্ব খুব বেশি নেই। তবে, লিওনেল মেসির কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্জেন্টিনা অধিনায়ক বাবা হারালো, সেই এক শোকের মুহূর্তে রোনালদো তাৎক্ষণিকভাবে সহানুভূতি জানিয়েছেন।

মেসি তাঁর বাবা হোর্হে মেসির উদ্দেশে ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি লিখে ফেলেছেন। সেখানে বাবা-ছেলের সম্পর্কের গভীরতা, বাবার জন্য সন্তানের ভালোবাসা ও বাবাকে হারিয়ে সন্তানের দিশেহারা অবস্থা সম্পর্কে উল্লেখ করা হয়েছে।

জীবনের এত কঠিন সময়ে মেসিকে মোকাবিলার জন্য দৃঢ় হতে বলেছেন রোনালদো। “লিও, কঠিন এই সময়ে তোমাকে এবং তোমার ভালোবাসার মানুষের আলিঙ্গন। শক্ত হও।”

গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপের আগে থেকেই মেসির বাবা হোর্হে মেসি অসুস্থ ছিলেন। তিনি অনেক দিন হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকার পর, গত শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন ৬৮ বছর বয়সী হোর্হে।

সেই দিন রাতেই মেসি স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে রোসারিও পৌঁছান। এরপর থেকে তিনি ফুটবলের ব্যস্ততার বাইরে কাটাচ্ছেন এবং পরিবারের সঙ্গে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ এবং জাপানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবার জন্য দুই দেশই তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে, বাংলাদেশ জাপানে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ প্রসারিত করার আশা প্রকাশ করেছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশের রাজধানীতে দুই দিনের সরকারি সফরে রয়েছেন, যা বাংলাদেশ-জাপান ৭ম ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) অংশগ্রহণের জন্য।

সাক্ষাৎকের সময়ে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধিদলটিকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি সপ্তম ফরেন অফিস কনসালটেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন। জাপানের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে তিনি বিআইজি-বি উদ্যোগ এবং সরকারি নিরাপত্তা সহায়তা (ওএসএ) কর্মসূচির মাধ্যমে জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেছেন।

প্রতিমন্ত্রী এছাড়াও দেশের অভ্যন্তরে জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি, তিনি জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনবল ব্যবহারের সুযোগ বৃদ্ধির আহ্বান জানান।

অন্যদিকে, জাপানের সিনিয়র উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বাংলাদেশের আতিথেয়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সম্পর্ককে আরও জোরদার করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে, সফররত জাপানি প্রতিনিধিদলের সম্মানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি নৈশভোজের আয়োজন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব, আবু আল ইউসুফ খান উদ্যোগে, যানজট এড়াতে কাজ করছেন,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তালাশ বিডি,

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব, আবু আল ইউসুফ খান উদ্যোগে, যানজট এড়াতে কাজ করছেন,

আজ ১২ই আগষ্ট -২৬ইং বুধবার সকাল ১১টায় চাষাড়া ট্রাফিক চত্বরে ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে, কিভাবে ট্রাফিক যানজট নিরসনে ট্রাফিক বিভাগ এবং বেসরকারি ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে কাজ করা যায়, তা নিয়ে সরজমিনে পরিদর্শন করি।

এ সময় উপস্থিত ছিলেন নাঃগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব, নাঃগঞ্জ মহানগর পুলিশিং কমিউনিটি কমিটির সভাপতি এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু, পুলিশ উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছ শিকার শুরুতেই কাপ্তাই হ্রদে রেকর্ড, রাজস্ব ৪২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:২০ পি.এম


মাছ শিকার শুরুতেই কাপ্তাই হ্রদে রেকর্ড, রাজস্ব ৪২ লাখ

দীর্ঘ প্রায় তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ১৯৩ মেট্রিক টন মাছ অবতরণ করা হয়েছে। যাতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪২ লাখ টাকা। গত কয়েক বছরের তুলনায় মাছ আহরণ শুরুর প্রথম দিনেই এবারের অবতরণ ও রাজস্ব আদায় আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

বিএফডিসি রাঙামাটি বিপণন কেন্দ্রের সূত্র থেকে জানা গেছে, প্রথম ২৪ ঘণ্টায় অবতরণ করা মাছের মধ্যে বড় মাছের কার্পজাতীয় প্রজাতির পাশাপাশি বিপুল পরিমাণ চাপিলা ও কাচকিও রয়েছে।

বিএফডিসি রাঙামাটি ব্যবস্থাপক ফয়েজ আল করিম বোচন করেন, কাপ্তাই হ্রদের বর্তমান পানির স্তর মাছ আহরণের জন্য খুবই অনুকূলে রয়েছে। দীর্ঘদিন নিষেধাজ্ঞার কারণে এবার মাছের আকার ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই বিপুল পরিমাণ মাছ অবতরণ হয়েছে।

প্রথম দিনেই বড় পরিমাণে মাছ অবতরণ হওয়া এবং রাজস্ব আদায় দেখে সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ী ও অন্যান্যদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। দীর্ঘ বিরতির পরে মাছ শিকার শুরু হওয়ায় রাঙামাটি ও খাগড়াছড়ির হাজার হাজার জেলে ও শ্রমিকদের কর্মচাঞ্চল্য ফিরেছে। মাছ অবতরণের ঘাটগুলোর দিকে পাইকারি ব্যবসায়ী ও ক্রেতাদের ভিড় বাড়ছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, যদি আবহাওয়া ও হ্রদের পরিবেশ অনুকূলে থাকে, তবে পুরো মৌসুমে কাপ্তাই হ্রদ থেকে এবার রেকর্ড পরিমাণ মাছ আহরণ সম্ভব হতে পারে। এর ফলে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের আয় বাড়ার পাশাপাশি সরকারের রাজস্বও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%