০৬:৫৬ পি.এম
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে কোনোভাবেই ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না। তিনি বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘটিত যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও, ইসরায়েলি সেনাদের অবস্থান পরিবর্তন হবেনা। সিএনএন সূত্রে এ খবর প্রকাশিত হয়েছে।
কাটজ উল্লেখ করেন, লেবাননে নিরাপত্তা অঞ্চলে কর্মরত সেনারা সেখান থেকেই অভিযান চালাবে এবং সন্ত্রাসী ও তাদের অবকাঠামোর বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখবে। এ ছাড়া, লেবাননের ইয়েলো লাইন এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর কোনো প্রকার নিষেধাজ্ঞা থাকবেনা।
তিনি আরও বলেন, গতকাল (২০ জুন) ঘোষিত যুদ্ধবিরতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের নিরাপত্তা অঞ্চলের সকল অবস্থানেই থাকবে। এই শক্তি উত্তর ইসরায়েলের বসতিগুলোকে সুরক্ষা প্রদান করছে।
আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল
এই পরিস্থিতির মধ্যে, ইসরায়েল সম্প্রতি লেবাননের বিভিন্ন অংশে হামলার সংখ্যা বৃদ্ধি করেছে। যদিও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, উভয় পক্ষই এতে সন্দেহ প্রকাশ করেছে এবং চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, লেবাননের সংঘাত এখন ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ও যুক্ত হয়ে পড়েছে। ইরান উল্লেখ করেছে, আঞ্চলিক শান্তি চুক্তির মধ্যে লেবাননের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত করতে হবে। এ দিকে, যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তানের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে আলোচনায় বসেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, লেবানন ইস্যু নিয়ে প্রথমত জরুরি আলোচনা শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন