০৯:৩৮ এম
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বেলভিল এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুটি বাড়ি আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে এ আগুনের ঘটনা ঘটে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, আগুনটি দ্রুত একাধিক বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চলছে এমন একটি বাড়িতে প্রথমে আগুন লেগেছিল। পরে এই আগুনটি পাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: স্বয়ংক্রিয় যুদ্ধের জন্য কোন দেশ কতটা প্রস্তুত?
এক প্রত্যক্ষদর্শী জানালেন, দুটি বাড়ি কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেও তৃতীয় বাড়িটি আপাতত রক্ষা পেয়েছে।
কখন আগুনের সূত্রপাত হয়েছে এবং কীভাবে আগুন ছড়িয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্তের কার্যক্রম চলছে।
সূত্র: পিক্স ইলিভেন
আরও পড়ুন: আরবপন্থী ইহুদি রাজনীতিকদের হত্যার বৈধতা দিলেন রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন