০১:৫৫ এম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সাধারণ মানুষ যেন নিজের জনপ্রতিনিধিকে সুবিধা অসুবিধার কথা জানানোর সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়ে 'জনতার সংযোগ' নামে একটি টেলিফোন বুথ চালু করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনতার সংযোগ নামে টেলিফোন বুথের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, আমরা জনকল্যাণে মানুষের স্বার্থে কাজ করে থাকি। নির্বাচনের আগে আমি যে আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়নের জন্য আমি নিরলস কাজ করে যাচ্ছি।
আরও পড়ুন: কুমিল্লায় ফুটবল খেলতে গিয়ে শিক্ষার্থী জিসান আহাম্মেদের মৃত্যু
তিনি আরও বলেন, এই জনতার সংযোগের মাধ্যমে জনগণ অবশ্যই উপকৃত হবেন। যদি কারো হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় কিংবা সে কোনো সমস্যায় পড়ে, বুথে এসে লাল বাটনে চাপ দিলেই সাধারণ মানুষ এমপির মাধ্যমে তাদের সমস্যার সমাধান করতে পারবেন। লাল বাটনে চাপ দিলেই আমার কাছে সরাসরি ফোন চলে যাবে। পরে সেই ফোন থেকে আমার লোকজনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো। এই জনতার যোগাযোগ সার্বক্ষণিক চালু থাকবে এবং এটি সারা বাংলাদেশে প্রথম। এর মাধ্যমে জনগণ সহজেই তাদের এমপিকে পাবে। এটি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
টুকু বলেন, নির্বাচনের আগে আমার একটা প্রতিশ্রুতি ছিলো আমি নির্বাচিত হওয়ার পর কাউকে আমার কাছে যেতে হবে না। আমি নিজেই তাদের কাছে যাবো, তাদের সুবিধার কথা শুনবো। তখনই আমি বলেছিলাম, প্রত্যেক ইউনিয়নে আমার একটা বুথ থাকবে এবং সেই বুথে লাল বাটনে চাপ দিলেই আমাকে পাওয়া যাবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জনগণের কাছে সরাসরি কথা বলার সুযোগ রাখা হচ্ছে। এজন্য আজকে ১২টি ইউনিয়নসহ শহরের আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই টেলিফোন বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান খানসহ বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয় জনসভায় যোগ দেন।
আরও পড়ুন: জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা গলাচিপা উপজেলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন