০১:১৭ এম
সিলেটে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার এলাকায় সিলেট জেলা পরিষদের উদ্যোগে একটি উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
জেলা পরিষদ সূত্র থেকে জানা যায়, সালুটিকর মৌজার ১৬২ নম্বর জেএল এবং ২ নম্বর খতিয়ানের ৪৭২, ৪৭৪ ও ৭৫৫ নম্বর দাগভুক্ত জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ৩০ শতক জমি এটি ছিল, যা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। লিজ ছাড়াই কয়েকজন ব্যক্তি সেখানে অবৈধভাবে দোকানপাট তৈরি করে ব্যবসা পরিচালনা করছিলেন। আরও জানা যায়, জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের স্ট্যান্ডও গড়ে তোলা হয়েছিল।
বৃহস্পতিবার পরিচালিত উচ্ছেদ অভিযানে সকল অবৈধ স্থাপনা অপসারণ করে সরকারি জমিটি দখলমুক্ত করা হয়। এ পর জামির সীমানা চিহ্নিত করে কাটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম জানান, উদ্ধার হওয়া জমিতে জেলা পরিষদের উদ্যোগে কৃষকদের জন্য একটি আধুনিক ‘কৃষক বাজার’ নির্মাণ করা হবে। এর ফলে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে তাদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করার সুযোগ পাবেন। এতে তারা পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতভাবে পেতে সক্ষম হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন