০৪:৩৪ পি.এম
ওপেক প্লাস জোটের সাতটি সদস্য দেশ রোববার অনলাইনে বৈঠকে অপরিশোধিত তেলের উৎপাদন কোটা আবার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।
জোটের সদস্য রাষ্ট্র সৌদি আরব, রাশিয়া এবং আরও পাঁচটি দেশ আগস্ট মাসের কোটা নিয়ে আলোচনা করতে রোববার অনলাইনে বৈঠকে যুক্ত হবেন।
এতে খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধের পথে, যাত্রীদের দুর্ভোগ বাড়ছে
সুইস ব্যাংক ইউবিএস-এর পণ্য বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘আগের মাসগুলোর মতোই ধীরে ধীরে উত্তোলন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে।’
তিনি আরও বলেন, প্রতিদিন প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উত্তোলন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
তবে তিনি জানান, বর্তমানে প্রকৃত উত্তোলন এখনো জোটের নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে ইরান হরমুজ প্রণালী কার্যত অচল করে দেওয়ায় উপসাগরীয় দেশগুলোকে উত্তোলন কমাতে হয়েছিল, যার ফলে তাদের তেল রপ্তানি কয়েক মাস ব্যাহত হয়।
আরও পড়ুন: নিরাপত্তা উদ্বেগে চীনা ড্রোন ও যানবাহনে নিষেধাজ্ঞা জার্মান সামরিক বাহিনীর
ওপেক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক থেকে মে মাস পর্যন্ত সৌদি আরব, ইরাক ও কুয়েতের সম্মিলিত উত্তোলন প্রতিদিন প্রায় ৬ মিলিয়ন ব্যারেল কমে যায়।
তবে ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যেখানে হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মতি হয়।
বিশ্লেষকরা বলছেন, এরপর থেকেই ধীরে ধীরে সমুদ্রপথে পরিবহন স্বাভাবিক হচ্ছে এবং তেলের দামও যুদ্ধ-পূর্ব স্তরের কাছাকাছি নেমে এসেছে।
আরও পড়ুন: গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন