০৭:৩৩ পি.এম
ঢাকা, ১৪ আগস্ট ২০২৬ : প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি অর্জন করলেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আজ তিনি ১০১ রানের একটি নান্দনিক ইনিংস খেলেছেন। এর মাধ্যমে তানজিদ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন। এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করতেন না।
ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়ে যায়। এরপর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছিল। এই প্রথম দিনে ৩২ রানে অপরাজিত ছিলেন তানজিদ।
আরও পড়ুন: স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা
দ্বিতীয় দিনে ক্যারিয়ারর দ্বিতীয় টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। এজন্য ১০২ বল খেলে সফল হন।
হাফ-সেঞ্চুরির পরে তানজিদ দমে যাননি। নিজের ইনিংসকে বড় করে ১৮৮ বলের খেলায় টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। তিন অঙ্কে পা রাখতে তানজিদ ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান।
সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তানজিদ। অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের বলে স্টার্ককে ক্যাচ দিয়ে থামেন তিনি। এই বাঁ-হাতি ব্যাটার ১০১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন।
গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল তানজিদের। প্রথম ইনিংসে তিনি ২৬ রান ও দ্বিতীয় ইনিংসে ৪ রান করেছিলেন। যদিও অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেননি, তবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি অর্জন করলেন তানজিদ।
আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন