ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

তামাকপণ্যে ৩৫০% আমদানি শুল্ক আরোপ


তামাকপণ্যে ৩৫০% আমদানি শুল্ক আরোপ

জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্র্যানুলস এবং নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করার উদ্দেশ্যে নতুন কোড সৃজনপূর্বক ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন: আ. লীগের চক্রান্ত রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য চান গণসংহতি আন্দোলন

নতুন অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন। এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে সর্বনিম্ন মূল্য নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এতে সিগারেটের নূন্যতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এখন দেখা যাচ্ছে, নিম্নস্তরে পিসপ্রতি ১ শলাকা সিগারেটের দাম পড়বে ৬.২ টাকা, মধ্যম স্তরে ৯.২ টাকা, উচ্চ স্তরে ১৬ টাকা এবং অতি উচ্চ স্তরে এক শলাকা সিগারেটের দাম ২১ টাকা পড়বে।

আরও পড়ুন: হাসিনাকে অন্য দেশে পাঠাতে চেয়েছিল ভারত

নিকোটিন পাউচ এবং হিটেড টোবাকোর ওপর নিম্নবর্ণিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য ও সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত সম্পূরক শুল্কহার;

নিকোটিন পাউচ ৫০০ টাকা (প্রতি ১০ গ্রাম) ৪০ শতাংশ;

হিটেড টোবাকো ২১০ টাকা (প্রতি ১০ শলাকা) ৬৭ শতাংশ।

আরও পড়ুন: শিক্ষা, প্রযুক্তি ও কৃষিতে বিনিয়োগে এশীয় উন্নয়ন ব্যাংকের আগ্রহ

এ ছাড়াও অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাকপণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটর করার জন্য ট্র্যাক এবং ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬৭ জন সেরা করদাতাকে সম্মাননা দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


৬৭ জন সেরা করদাতাকে সম্মাননা দেবে সরকার

সরকার ৬৭ জন সেরা করদাতাকে পুরস্কার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’ প্রণয়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

এই নতুন নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টি পুরস্কারের পাশাপাশি মোট ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার প্রদান করা হবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উত্থাপনের সময় এই তথ্য প্রদান করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হল করের হার বৃদ্ধি নয় বরং করের ভিত্তি সম্প্রসারণ। এই উদ্দেশ্যে কয়েকটি বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিন্টু মিয়া তৈরি করলেন ৫০০ ফুটের সৌদি পতাকা, ব্রাজিল ছাড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


মিন্টু মিয়া তৈরি করলেন ৫০০ ফুটের সৌদি পতাকা, ব্রাজিল ছাড়লেন

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা দেশের পরিবেশ চলছে। বিশ্বকাপকে কেন্দ্র করে নানা ব্যতিক্রম ঘটনা ঘটেই চলেছে। এবারে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মিন্টু মিয়া একটি এমন ঘটনার জন্ম দিয়েছেন।

তিনি দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন পরিত্যাগ করেছেন। সেই রিপ্লেসমেন্ট হিসেবে, মিন্টু মিয়া এখন নিজের নতুন দল সৌদি আরবের ৫০০ ফুটের পতাকা তৈরির কাজ করেছেন।

মিন্টু মিয়া ২৫ বছর ধরে ব্রাজিল দলের সমর্থন করে এসেছিলেন আখাউড়া পৌর এলাকার টানপাড়ায়। তবে, তিনি ব্রাজিলকে অমুসলিম দেশ মনে করে তার মত বদলে ফেলেছেন।

তিনি মঙ্গলবার (৯ জুন) দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ত্যাগ করেছেন, এবং মুসলিম দেশ হিসেবে সৌদি আরবকে সমর্থন প্রদান করতে শুরু করেছেন। বৃহস্পতিবার, তিনি ৫০০ ফুটের সৌদি আরবের পতাকা প্রদর্শন করেন।

এই পতাকাটি বানাতে ২০ দিনের বেশি সময় লেগেছে এবং এর খরচ হয়েছে এক লাখ টাকার ওপরে। খড়মপুর মাজার এলাকার পতাকা প্রদর্শনের সময় আরো সৌদি ভক্তেরা যোগ দেন।

এই উদ্যোগের উদ্বোধন করেন শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক খাদেম মিন্টু। অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর তকদীর হোসেন খাদেম।

নবাগত সৌদি আরবের সমর্থক মিন্টু মিয়া বলেন, ‘গত ২৫ বছর ধরে ব্রাজিল সাপোর্ট করেছিলাম। কিন্তু ব্রাজিল অমুসলিম দেশ। তাই আমি দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়েছি। সৌদি মুসলিম দেশ বলে সাপোর্ট করছি। ৫০০ ফুটের পতাকা বানিয়েছি নিজের টাকায়। সবার ভালো সাপোর্ট পেয়েছি।’

মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ‘সারাদেশেই ফুটবল উন্মাদনা। মিন্টু মিয়ার এ উদ্যোগ আমাদেরকে নাড়া দিয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরবিদ্যুৎ খাতে করহার শূন্য রাখার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


সৌরবিদ্যুৎ খাতে করহার শূন্য রাখার প্রস্তাব

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার ঘটানোর লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সৌরবিদ্যুৎ এবং ইলেকট্রিক যানবাহন (ইভি) খাতে একাধিক কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এসব প্রস্তাব উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করতে ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর হার বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি, ব্যবহারকারীদের সৌরবিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে ৫ শতাংশ কর রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।

ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়াতে বিআরটিএতে নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান ২ লাখ টাকার অগ্রিম আয়কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইলেকট্রিক গাড়ির মোটর সক্ষমতা (কিলোওয়াট) অনুযায়ী নতুন অগ্রিম আয়কর ২৫ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে নির্ধারণ করা হবে।

গাড়ির জন্য ২০০ কিলোওয়াট পর্যন্ত ২৫ হাজার টাকা, ৩০০ কিলোওয়াট পর্যন্ত ৫০ হাজার টাকা, ৪০০ কিলোওয়াট পর্যন্ত ৭৫ হাজার টাকা এবং ৪০০ কিলোওয়াটের বেশি সক্ষমতার গাড়ির জন্য ১ লাখ টাকা অগ্রিম আয়কর প্রস্তাব করা হয়েছে।

দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনকারী শিল্পের উন্নয়নে রেয়াতি সুবিধা দেওয়ার লক্ষ্যে সৌরবিদ্যুৎ খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণ আমদানির ওপর প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর শূন্য শতাংশ করার জন্য নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। এই সুবিধা ৩০ জুন ২০৩১ পর্যন্ত কার্যকর রাখার কথা বলা হয়েছে।

তবে দেশীয় শিল্পের বিকাশে উৎসাহ দিতে মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল, ব্যাটারি প্যাক এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমসহ কয়েকটি পণ্যের ক্ষেত্রে দেওয়া রেয়াতি সুবিধা ৩০ জুন ২০২৮-এর পর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া দেশে ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে শুল্ক ও কর অব্যাহতির উদ্যোগ নেওয়ার কথাও বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো তিন নাবিক নিহতের ঘটনায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


ভারত যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো তিন নাবিক নিহতের ঘটনায়

হরমুজ প্রণালির কাছে ইরান-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার ফলে তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

এ ঘটনার প্রেক্ষিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১১ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সেত্তেবেলো জাহাজে হামলার ঘটনায় আমরা যুক্তরাষ্ট্রের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছি। আমরা স্পষ্টভাবে বলেছি আমাদের নাবিক সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে।’

এর আগে, ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিশ্চিত করেছেন, বুধবার (১০ জুন) ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলার পর তিন ভারতীয় নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বাহিনীর নির্দেশনা বারবার অমান্য করায় একটি মার্কিন যুদ্ধবিমান জাহাজটির ইঞ্জিন কক্ষে নির্ভুল বোমা হামলা চালিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অসীম মহাজন জানান, এমটি সেত্তেবেলো জাহাজে মোট ২৮ জন নাবিক ছিলেন, যার মধ্যে ২৪ জন ভারতীয় নাগরিক।

তিনি বলেন, ‘২৪ ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তিনজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।’

তিনি আরও জানান, আজ (১১ জুন) ওমান উপকূলের কাছে আরেকটি বাণিজ্যিক জাহাজ এমটি জলবীর হামলার শিকার হয়েছে। গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজটিতে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন, তবে তাদের সবাই নিরাপদ আছেন বলে জানিয়েছেন তিনি।

তথ্যসূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%