০৮:৪৭ পি.এম
পাবনার হেমায়েতপুর এলাকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দানবাক্স ভেঙে টাকা চুরির একটি ঘটনা ঘটেছে, যার সাথে জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি কৌশলে মন্দিরে প্রবেশ করে ভক্তদের দানকৃত দানবাক্স ভেঙে ভেতরে থাকা সব টাকা চুরি করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পাবনা থানার অধীন হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. রাজিব হাসানের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে আশ্রমের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া ব্যক্তি মো. মৃদুল (২৫) বলে জানা গেছে। তিনি হেমায়েতপুরের বুদেরহাট এলাকার আবদুল মান্নানের ছেলে।
আরও পড়ুন: সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন
পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পাবনা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন