০৫:২০ পি.এম
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রড্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন, যা জ্বালানি-নির্ভর ভারতের সঙ্গে তেল রফতানিকারক দেশটির বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে হয়েছে।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের মজুদের প্রায় ১৭ শতাংশের অধিকারী ভেনেজুয়েলার নেতৃত্ব দিচ্ছেন রড্রিগেজ। তিনি গত জানুয়ারিতে সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মার্কিন বাহিনী দ্বারা আটক হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত
বৈঠকের শুরুতে নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসের বাইরে মোদির সঙ্গে করমর্দন করেন রড্রিগেজ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, ‘মোদির সঙ্গে এই আলোচনা দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী করবে।’
এখন এমন এক সময়ে রড্রিগেজ ভারত সফর করছেন, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সরবরাহ বিঘ্ন মোকাবিলায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধি করছে।
বুধবার ভারতে পৌঁছানোর পর রড্রিগেজ জানান, তিনি খুবই ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছেন। ভেনেজুয়েলার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সামনে অত্যন্ত ফলপ্রসূ একটি কর্মসূচি রয়েছে। আমি এমন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চাই, যা ভেনেজুয়েলার জনগণের সবচেয়ে জরুরি প্রয়োজনগুলো পূরণে সহায়তা করবে।’
আরও পড়ুন: হাসিনা ডিসেম্বরে ফিরবে, কিন্তু তারপর কী হবে? বললেন পিনাকী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন